শেরপুরের নালিতাবাড়ীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু লাখাইয়ে পরিদর্শিকা সুচিত্রার দুর্নীতি অনিয়মের তদন্তে নাটকীয়তা, ভুক্তভোগীদের কথা না শুনেই সটকে পড়ল তদন্ত কমিটি। জাবিপ্রবিতে সাংবাদিক সমিতির উদ্যোগে ‘বেসিক জার্নালিজম, মোজো ও এআই রিপোর্টিং’ কর্মশালা অনুষ্ঠিত চিলমারীতে "শিক্ষার্থী-অবিভাবক সমাবেশ ও পুরষ্কার" বিতরণ ‎সুন্দরবনে প্রবেশ বন্ধে প্রাণীদের মধ্যে স্বস্তি, বেড়েছে বিচরণ ক্ষেত্র *র‌্যাব-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবক গ্রেফতার।* ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি ‎ ‎মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ ‎ আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান ৫ আগস্ট ছুটি নেই যাদের সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ পীরগাছায় ৫ আগস্টের ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করতে প্রস্তুতিমূলক সভা দৈহিক ও নৈতিক চরিত্র গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই- এমপি পিনাক চৌধুরী বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত বসার ঘর উদ্বোধন মাত্র ১০ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের আরহাম ভূঁইয়া বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ কদভানু তালিমুল কুরআন মহিলা মাদ্রাসা সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শ্যামনগরে ডিলার মূল্যের বেশি দামে সার বিক্রি করায় মোবাইল কোর্টে জরিমানা

সিপাহী জনতা কর্নের তাহের গন অভুত্থান দিবসের স্মরণে জাসদের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ রাজশাহী মহানগর এর উদ্দ্যোগে ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যুত্থানের মহানায়ক,মহান দেশপ্রেমিক,মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার, মহান বিপ্লবী জাসদ নেতা শহীদ কর্নেল আবু তাহের বীর উত্তমের অভুত্থান দিবসের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ(০৭ নভেম্বর) রবিবার বিকাল ৫ টায় রানীবাজার জাসদ এর অস্থায়ী কার্যালয়ে মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবুর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন,জেলা জাসদের সহ সভাপতি শামসুজ্জামান শামসু,মহানগর সহ সভাপতি আশরাফুল ওমর দুলাল,জেলার সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দীন বাহার,মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল করিম কাজল,জাতীয় যুবজোট রাজশাহী মহানগর সভাপতি মোঃ শরিফুল ইসলাম সুজন সাধারণ সম্পাদক সুমন চৌধুরী,মহানগর জাসদের কৃষি বিষয়ক সম্পাদক মাহমুদ হোসেন রাসেল,সংখ্যালঘু বিষয়ক সম্পাদক,মানিক কুমার সরকার,সহ সম্পাদক তানভীর হোসেন রুবেল,সহ সম্পাদক মো. পাভেল ইসলাম মিমুল,যুবজোট মহানগর ক্রিড়া বিষয়ক সম্পাদক সোহাগ রহমান বাপ্পী,কৃষি বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সজীব,বাংলাদেশ ছাএলীগ (ন-মা) রাজশাহী মহানগর সভাপতি শাহরিয়ার রহমান হিমেল প্রমুখ। নেতৃবৃন্দ বলেন,ক্ষমতালিপ্সু উচ্চাভিলাসী সামরিক অফিসারদের দ্বারা ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থে সেনাবাহিনীকে ব্যবহার, অবৈধ ক্ষমতা দখল ও সংবিধান লংঘন,বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা হত্যাসহ হত্যা-ক্যু ষড়যন্ত্রের রাজনীতি এবং উপনিবেশিক রাষ্ট্রকাঠামোর অবসানের লক্ষ্যে সংগঠিত ১৯৭৫ সালের ৭ নভেম্বর শহিদ কর্নেল আবু তাহের বীর উত্তমের নেতৃত্বে ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যুত্থানের চেতনা ও শহিদ বিপ্লবী কর্নেল আবু তাহের বীর উত্তমের শিক্ষাকে ধারণ করে জাসদ মুক্তিযুদ্ধের চেতনায় ঔপনিবেশিক রাষ্ট্রকাঠামো অবসান করে সমাজতন্ত্রের লক্ষ্যে এগিয়ে যেতে সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামে অবিচল রয়েছে। নেতৃবৃন্দ আরো বলেন, জাসদ সমাজতন্ত্রের পতাকা হাতে বৈষম্য ও দুর্নীতির অবসানে লড়াই করছে। বিএনপি চক্রের কাছে নির্বাচন কিংবা গণতন্ত্র কোন সমস্যা না। বিএনপি এই মুহুর্তে দেশে অস্বাভাবিক তালেবানি সরকার কায়েমের চক্রান্ত করছে। ভোটের আগে বিএনপি নাগরদোলায় চড়ে ক্ষমতায় বসতে চায়। বিএনপি’র আন্দোলনের নাটক একটি পরিষ্কার ষড়যন্ত্র। দেশে কোনো অস্বাভাবিক কিংবা রাজাকার সমর্থিত সরকার গঠনের চেষ্টাকে যে কোন মূল্যে প্রতিহত করা হবে। বিএনপি-জামাত অস্বাভাবিক সরকার আনার ষড়যন্ত্র করছে। জাসদ পাকিস্তানপন্থার রাজনীতি ও বিএনপি-জামাত-রাজাকারদের অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

Tag
আরও খবর