‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গলে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার এবং শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার আহবানে পিএফজির মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার এবং শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বানে মানববন্ধন করেছে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) শ্রীমঙ্গল উপজেলা শাখা। 

মানববন্ধনে বক্তারা শ্রীমঙ্গল-কে মাল্টি কালচারের শহর উল্লেখ করে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে দীর্ঘদিনের শান্তি, সম্প্রীতির এই শহরে যাতে কোন ধরনের ধর্মীয় সম্প্রাদায়িকতা, সংঘর্ষ, হানাহানি মারামারি, লুটপাট ভাংচুরের কোন ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখার জন্য আহ্বান জানান। পাশাপাশি পাড়া-মহল্লায় ও বাসা বাড়িতে দুষ্কৃতিকারীরা যাতে কোন ধরণের অপ্রীতিকর ঘটনায় না ঘটাতে পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখার জন্যও আহ্বান জানানো হয়। দল-মত ধর্ম নির্বিশেষে একে অপরের ভাই এবং প্রতিবেশী হয়ে মিলেমিশে থাকার জন্য অনুরোধ করেন তারা।

'সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠী'ই গণতন্ত্রের রক্ষাকবচ' এই স্লোগান নিয়ে শ্রীমঙ্গলে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার এবং শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বানে বৃহস্পতিবার সকালে (৮ আগস্ট) শ্রীমঙ্গল চৌমুহনা চত্ত্বরে শ্রীমঙ্গল পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পিএফজি শ্রীমঙ্গলের সমন্বয়কারী সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি এএসএম ইয়াহিয়া, শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল প্রফেসর রফি আহমদ চৌধুরী, জেলা পরিষদ শ্রীমঙ্গল ও কমলগঞ্জ এরিয়ার মহিলা সদস্য হেলেনা চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহমদ, শ্রীমঙ্গল আনওয়ারুল উলুম ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ আব্দুল মজিদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির), নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গলের সভাপতি আমজাদ হোসেন রনি, পিএফজি শ্রীমঙ্গলের অ্যাম্বাসেডর কাজী আসমা আক্তার, সচেতন নাগরিক কমিটি ( টিআইবি) সনাকের সদস্য নিতেশ সূত্রধর, ফারিয়া শ্রীমঙ্গলের সভাপতি দেবব্রত দত্ত হাবুল, ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গলের সভাপতি মাওলানা এম এ রহিম নোমানী, ইকরা স্কুলের শিক্ষক আজিজুর রহমান এবং সমাজকর্মী ও ফার্মাসিস্ট লুৎফুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি দুপ্রকের সহ-সভাপতি এ এন এম এ ওয়াহিদুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী শাহ লিয়াকত হোসেন, পিএফজি সদস্য মোহাম্মদ সায়ফুর রহমান, জাফরিন নাহার রোজ, মনি আক্তার শাহিদা, জুয়েল আহমদ, প্লিজ ইয়ূথ পিস এ্যাম্বাসেডর গ্রুপের সমন্বয়েকারি কাজী জোবায়ের আহমেদ নাফিজ, সহসমন্বয়কারী সিরাজুম মুনিরা সিদ্দিকী, সদস্য নাঈম উর রহমান, ব্যবসায়ী মো: বাবুল আহমেদ প্রমুখ।

মানববন্ধনে পিএফবি সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মী, শিক্ষক, কর্মজীবী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। 

অনুষ্ঠান শেষে পিএফজির সদস্যগন মিশন রোডস্থ রামকৃষ্ণ মিশনের কর্তৃপক্ষের সাথে সাক্ষাৎ করেন এবং বর্তমান অবস্থা নিয়ে তাদের সাথে কথা বলেন। এসময় মিশনের নেতৃবৃন্দ শ্রীমঙ্গল-কে শান্তি ও সম্প্রীতির শহর উল্লেখ করে মিলেমিশে থাকার আহ্বান জানান। এ উপজেলায় কোন ধরণের ধর্মীয় সম্প্রাদায়িকতার স্থান নেই বলে তারা জানান।

Tag
আরও খবর