অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

ঢাকা সাহিত্য পরিষদের কমিটি গঠন ও অ্যাওয়ার্ড প্রদান,, রাজশাহী পাটকল উচচ বিদ্যালয়ের প্রাকতন প্রধান শিক্ষক

ঢাকা সাহিত্য পরিষদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নির্বাহী কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ৪ নভেম্বর রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এ উপলক্ষে সারাদেশ থেকে শতাধিক কবি, সাহিত্যিক ও গুণীজন উপস্থিত ছিলেন।

একই সঙ্গে ৭ম ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশ আ্যওয়ার্ড-২০২২ প্রদান করা হয়। এ বছর অর্ধশতাধিক সফল ব্যক্তি এ পুরস্কার লাভ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আহ্কাম উল্লাহ্। উদ্বোধন ঘোষণা করেন কবি আলমগীর রেজা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কবি, প্রাবন্ধিক, গবেষক ও অনুবাদ কে এম আব্দুল মোমিন, কবি ও সম্পাদক সৌমিত্র দেব। সভাপতিত্ব করেন লেখক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হক। স্বাগত বক্তব্য দেন কবি জায়েদ হোসাইন লাকী।

প্রধান অতিথি নতুন কমিটির সভাপতি হিসেবে বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হক, নির্বাহী সভাপতি হিসেবে কবি জায়েদ হোসাইন লাকী, সাধারণ সম্পাদক লেখক মেহেদী হাসান শোয়েব এবং সাংগঠনিক সম্পাদক কবি আইভী মামুনের নাম ঘোষণা করেন।

কমিটির বাকি সদস্যের নাম ঘোষণা করেন জায়েদ হোসাইন লাকী। আগামী ১৫ দিনের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি রেজাউদ্দিন স্টালিন। বিশেষ অতিথি ছিলেন কবি শাহীন রেজা এবং একাত্তর টিভির সংবাদ উপস্থাপক ফারজানা করিম। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে খুঁজে আনা বিভিন্ন ক্ষেত্রে ৫৩ জন সফল ব্যক্তি ও সংগঠনকে পুরস্কার দেওয়া হয়।  বিকেল ৫টায় শুরু হয়ে রাত ৯টায় শেষ হয় অনুষ্ঠান। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মেহবুবা হক রুমা, নুরুন নাহার শ্রাবণী, রোকসানা মহুয়া, ফৌজিয়া ইসলাম তিষা, জেবুন্নেসা মুনিয়া, ফাহিমা সারওয়ার সুফল এবং জান্নাত তায়েবা। 

Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

১০ ঘন্টা ৪৯ মিনিট আগে