কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

শাজাহানপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

শাজাহানপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

মো. আল আমিন, শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে পূর্ব ঘোষিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ সমাবেশ চলছে।

রবিবার সকাল ১১টা থেকে মাঝিড়া বাইপাস জড়ো হয়ে ঢাকা-বগুড়া মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে। 

এসময় শিক্ষার্থীরা মাঝিরা বন্দরে থানার ওসি নেতৃত্বে অবস্থানরত পুলিশদের লক্ষ্য করে 'ভুয়া ভুয়া' স্লোগান দিতে থাকেন। পরবর্তীতে অবস্থানরত পুলিশ সদস্যরা স্থান ত্যাগ করে থানার ভিতরে ডুকে মেইন গেট বন্ধ করে দিলে শিক্ষার্থীদের সেখানেও ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকেন।

মিছিলে হাজার হাজার শিক্ষার্থী-অভিভাবকদের অংশগ্রহণে শান্তিপূর্ণ বিক্ষোভ সরকার বিরোধী নানা স্লোগানে থানা থেকে মাঝিড়া সেনানিবাস পর্যন্ত পদযাত্রা করছে। এসময় মিছিলটি সামনে সেনা বাহিনী টহল গাড়ি পড়লে "ভুয়া ভুয়া" সঙ্গে  "সেনা বাহিনী সরকার, এই মূহুর্তে দরকার " স্লোগান দিতে থাকেন।

এর আগে, শুক্রবার (২ আগস্ট) রাত ৮টার দিকে সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা শান্তিপূর্ণ কর্মসূচিতে 'হামলা করে হত্যা'র প্রতিবাদ ও ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে অনির্দিষ্টকালের 'সর্বাত্মক অসহযোগ' আন্দোলনের ডাক দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ ও সহ-সমন্বয়ক রিফাত রশিদ।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে করা পোস্ট ও ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তারা আন্দোলনের এই সমন্বয়করা এসময় সারাদেশের মানুষকে অলি-গলি ও পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানান।

Tag
আরও খবর