যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

পশ্চিম সুন্দরবনে বিজিবি কর্তৃক বিরল প্রজাতির মদনটাক পাখি অবমুক্তকরণ

পশ্চিম সুন্দরবনে বিজিবি কর্তৃক বিরল প্রজাতির মদনটাক পাখি অবমুক্তকরণ

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলাপ্রতিনিধি ঃ পশ্চিম সুন্দরবনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুর ১৭ বিজিবি কর্তৃক বিপন্ন প্রায় বিরল প্রজাতির চারটি মদনটাক পাখি অবমুক্তকরণ হয়েছে।

বিজিবি সুত্রে প্রকাশ, বিরল প্রজাতির মদনটাক পাখি পাচারকালে চুয়াডাংগা ব্যাটালিয়ন ৬বিজিবি কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে দায়িত্বরত ঠাকুরপুর বিওপির সীমান্ত এলাকা হতে ৩১ জুলাই মালিকবিহিন অবস্থায় ৪ টি মদনটাক পাখি উদ্ধার করেন।

উদ্ধারকৃত পাখি গুলি সুন্দরবনে অবমুক্তকরণের নিমিত্তে রিজিয়ন সদর দপ্তর যশোরের মাধ্যমে নীলডুমুর ১৭ বিজিবি কর্তৃক সংগ্রহ করা হয়।

 জানা যায় উল্লেখ্য মদনটাক পাখি গুলি জলচর পাখি। জলাভূমিতে বিচরণরত অন্যান্য জলচর পাখির সাথে এর মিল রয়েছে। সাধারণত এটি একাকি চলাফেরা করতে ভালবাসে। দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ায় এদের দেখা মেলে। বাংলাদেশের ম্যাগ্রোভ ফরেস্ট সুন্দরবনে এরা বসবাস করে। বিগত কয়েক বছর ধরে এদের সংখ্যা কমে যাচ্ছে। যার ফলে আইইউসিএন কর্তৃক এদের বিপন্ন বলে ঘোষণা করেছেন। এই পাখি সাধারণত বিলের কোনো কাছে বা নদীর কোন মোহনায় বসবাস করে থাকে। বিপন্ন এই মদনটাক পাখিটিকে স্থানীয়ভাবে অনেকে হারগিলাও বলে থাকে।

বন্য প্রাণি রক্ষার নিমিত্তে শনিবার (৩ আগষ্ট) বেলা ১২টায় নীলডুমুর ১৭ বিজিবির  অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ সানবির হাসান মজুমদার কর্তৃক পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরারেঞ্জের আওতায় কলাগাছিয়া নামকস্থানে বিরল প্রজাতির চারটি মদনটাক পাখি অবমুক্ত করেন। পাখি অবমুক্তকরণের সময় নীলডুমুর ১৭বিজিবির কর্মকর্তাবৃন্দ ও আরবিজিবির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের কলাগাছিয়া বনটহল ফাঁড়ির ইনচার্জ মোঃ স্বাদ আল জামি সহ অন্যান্য বনকর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ছবি- পশ্চিম সুন্দরবনে নীলডুমুর ১৭ বিজিবি কর্তৃক বিরল প্রজাতির চারটি মদনটাক পাখি অবমুক্তকরণ।



Tag
আরও খবর