সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জড়ো হচ্ছেন আ.লীগের নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 04-08-2024 04:47:24 am

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচির প্রথম দিন আজ রবিবার ঢাকার ওয়ার্ডে ওয়ার্ডে-সহ সব জেলা-মহানগরে নেতাকর্মীদের জমায়েতের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এদিন সকাল থেকে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের জড়ো হতে দেখা যাচ্ছে।


সকাল ৮টায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে কয়েকজন নেতাকর্মীকে অবস্থান নিতে দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছোট ছোট মিছিল নিয়ে সেখানে আসতে দেখা যায় নেতাকর্মীদের।


তারা বলছেন, কোটা আন্দোলনকারীরা এখন সরকারের পদত্যাগ চাইছে। তাদের দাঁতভাঙা জবাব দিতে সর্বস্তরের নেতাকর্মী প্রস্তুত।


এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে রাত থেকে আওয়ামী লীগের কর্মসূচি প্রত্যাহারের প্রেস রিলিজ ছড়িয়ে পড়ে, সেটি ভুয়া ও গুজব বলে জানান আওয়ামী লীগের নেতারা।


এ বিষয়ে রবিবার সকালে আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের দফতর বিভাগ থেকে কোনো প্রকার প্রেস রিলিজ ইস্যু করা হয়নি। সামাজিকমাধ্যমে যেটি প্রচারিত হচ্ছে, এই প্রেস রিলিজ ভুয়া।


আওয়ামী লীগের কোনো কর্মসূচি প্রত্যাহার করা হয়নি বলেও জানান তিনি।

আরও খবর