তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

রাজধানীতে গণপরিবহন সংকট, ভোগান্তিতে পথযাত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-08-2024 04:45:46 am

এক দফা দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক ও সরকারি দলের পাল্টা জমায়েত কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর সড়কে গণপরিবহন সংকট দেখা দিয়েছে। বিশেষ করে অফিসগামীদের কর্মস্থলে পৌঁছাতে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। গণপরিবহনের জন্য মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।


সরেজমিনে দেখা যায়, রবিবার সকাল ৭টা থেকেই গণপরিবহনের জন্য অফিসগামী মানুষের দীর্ঘ অপেক্ষা। মিলছে না বাস। এ সময় রাজধানীর বিভিন্ন স্থানে অফিসগামী যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়।


এদিন গুলিস্তান, পল্টন, মৎস্য ভবন, শাহবাগ, কারওয়ানবাজার, ফার্মগেট, আগারগাঁও, শেওড়াপাড়া, কাজিপাড়া, মিরপুর ১০-সহ রাজধানীর প্রায় সব সড়কেই এমন অবস্থা লক্ষ্য করা যায়। এ সময় রাস্তা ফাঁকা থাকলেও গণপরিবহন না থাকায় ভোগান্তিতে পড়ে মানুষ।


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) বলেন, নিরাপত্তা ও সুরক্ষা বজায় রেখে ক্রাইম বিভাগের সঙ্গে সমন্বয় করে ভ্রাম্যমাণ অবস্থায় দায়িত্ব পালন করছে ট্রাফিক পুলিশ। কৌশলগত জায়গাগুলোর প্রতি বিশেষভাবে নজর রেখে কাজ করা হচ্ছে।

আরও খবর