শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ নালিতাবাড়ীতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বাঘারপাড়ার অজপাড়া গ্রাম ধুপখালীতে বসে কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ টাকা আয় করছেন আল আমিন হাসান জনি মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে নবনির্মিত মেইনগেট উদ্বোধন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার

ক্ষেতলালে ট্রাক-ভুটভুটি মুখোমুখি সংঘর্ষ; নিহত ১

জয়পুরহাটের ক্ষেতলালে ট্রাক-ভুটভুটি মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত ওই চালকের নাম আব্দুস সালাম। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিহারহাট গ্রামে। এ ঘটনায় আহত ভুটভুটি চালক রবিউল ইসলাম। সে ক্ষেতলাল পৌর মহল্লার তিলাবদুল গ্রামের আইনুল ইসলামের ছেলে।


৩ (আগস্ট) শনিবার দুপুর ৩টায় উপজেলার ইটাখোলা-গুপিনাথপুর রোডের আয়মাপুর এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানায়, খালি একটি ট্রাক গুপিনাথপুরের দিকে যাচ্ছিলো এবং অপরদিক থেকে মালবাহী একটি ভুটভুটি ইটাখোলার দিকে আসছিলো। এমন সময় পথিমধ্যে আয়মাপুর গ্রামের রাস্তার উপরে আসলে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ট্রাকের টিয়ারিং ধরা অবস্থায় ট্রাক চালকের মৃত্যু হয়। এবং ভুটভুটির চালকের হাত-পা কেটে ও ভেঙে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ ঘটনায় স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন এবং উপজেলা ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিহতের লাশ উদ্ধার করেন।


এ বিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, ট্রাক ও ভুটভুটি মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ট্রাকের ড্রাইভার ঘটনাস্থলেই নিহত হয়েছে। তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রকৃয়াধীন।


আরও খবর
6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

৫ ঘন্টা ২২ মিনিট আগে