বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ

তালতলীতে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ ও প্রথম সভা

বরগুনার তালতলীতে ষষ্ঠ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানরা।

বৃহস্পতিবার(০১ আগষ্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের পায়রা সম্মেলন কক্ষে এই প্রথম সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মিন্টু’র সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা’র সঞ্চালনায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ছোটবগী ইউপি চেয়ারম্যান মু.তৌফিকউজ্জামান তনু, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ইমতিয়াজ ইমন নয়ন ব্যাপারী,মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার সাথী,কৃষি অফিসার আবু জাফর ইলিয়াজ,পাঁচাকোড়ালিয়া ইউপি চেয়ারম্যান আ. রাজ্জাক, কড়ইবাড়িয়া ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সিকদার,শারিকখালী ইউপি চেয়ারম্যান ফারুক খান,নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চু,সোনাকাটা ইউপি চেয়ারম্যান ফরাজী মো. ইউনুচ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রথম সভার মাধ্যমে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মিন্টু আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব নিয়েই তিনি স্মার্ট ও মডেল উপজেলা বিনির্মাণে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন সহ সবার সহযোগিতা কামনা করেন।


Tag
আরও খবর