প্রধানমন্ত্রী নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন : এমপি সুলতান মাহমুদ বাবু ক্ষেতলালে জমে উঠেছে দুইশো বছরের পুরনো ঘুড়ির মেলা; চলবে দুইটি ব্যাপী ‎সুন্দরবনের নিরাপত্তা ও মোংলা বন্দর সুরক্ষায় কোস্ট গার্ডের কঠোর অবস্থান: জয়মনির ঘোল হামলায় তোলপাড় ‎ আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত ইরানে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধে ‘হতবাক’ নেতানিয়াহু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে --পুতুল মধুপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হবে, অচিরেই খুলছে ট্যুরিস্ট ভিসা: নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী লালপুরে বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু বাংলাদেশে অর্থনীতির যে মুল চালিকাশক্তি, তা সবই প্রসারিত হয়েছিল শহীদ জিয়ার হাত ধরে -ডা. জাহিদ হোসেন মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ: দিনাজপুরে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত। সান্তাহারে প্রতিবেশির বাসা থেকে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার, গ্রেপ্তার ৪ গোয়ালন্দে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে স্টার্টআপ প্রোগ্রামের উদ্বোধন শ্যামনগরে স্টাটআপ বিজ্ঞান প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া শোকেচিং কর্মসূচির প্রতিযোগিতা শেরপুরের ঝিনাইগাতীর কৃতী সন্তান অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলামের ইলিজারভ ফেলোশিপ অর্জন নাটোরের সিংড়া উপজেলায় উপজেলা পর্যায়ে “স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি” অনুষ্ঠিত হয়েছে। নাগেশ্বরীতে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা: আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়

নোয়াখালীতে জামায়াতের ৮ নেতাকর্মি গ্রেপ্তার

নোয়াখালীতে জামায়াতের ৮ নেতাকর্মি গ্রেপ্তার



নোয়াখালীতে জামায়াতের ৮ নেতাকর্মি গ্রেপ্তার 


 রিপন মজুমদার নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বিভিন্ন উপজেলা থেকে জামায়াতের ৮নেতাকর্মিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত ২৪ ঘন্টায় জেলার সদর,কবিরহাট, কোম্পানীগঞ্জ ও বেগমগঞ্জ উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে দাবি করে দলটি।


বুধবার (৩১ জুলাই) রাত সােড়ে ৯টার দিকে নোয়াখালী জেলা জামায়াতের আমির মাওলানা ইসহাক খন্দকার নেতাকর্মিদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।


গ্রেপ্তারকৃতদের মধ্যে অন্যতম, বেগমগঞ্জের সোনাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা নুরের নবী, নোয়াখালী পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার জাকির হোসেন ও কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামের জামায়াত কর্মি শাহেদ।


জেলা জামায়াতের আমির মাওলানা ইসহাক খন্দকার বলেন, এর আগে  গত ২৮ জুলাই ঢাকা থেকে চাটখিল পৌর জামায়াতের সেক্রেটারি সাফায়াত হোসেন ও ২৯ জুলাই দিবাগত রাতে সোনাইমুড়ী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা মো.সাহাব উদ্দিন কে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।


এ বিষয়ে জানতে নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানের মুঠোফোনে কল করা হলে ফোন রিসিভ করেন তার গ্যানমান। তাই এ বিষয়ে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

আরও খবর