প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১১০ অভিবাসী আটক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-08-2024 01:50:46 am

মালয়েশিয়ার জোহর রাজ্যে তিন দিনে বাংলাদেশিসহ ১১০ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। ২৮ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত এ অভিযান পরিচালনা করে রাজ্যের অভিবাসন বিভাগ।


দেশটির ইমিগ্রেশন বিভাগ (জিআইএম) বলছে, রাজ্যে বৈধ অনুমতি ছাড়াই অবস্থান করা ১১০ বিদেশিকে আটক করার পাশাপাশি একজন স্থানীয় নিয়োগ কর্তাকেও আটক করা হয়েছে।


আটকদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, পাকিস্তান, মিয়ানমার, কম্বোডিয়া, ভারত ও নেপালের নাগরিক রয়েছেন। তাদের বয়স ১৭ থেকে ৬৫ বছরের মধ্যে।


প্রবেশের জন্য বিশেষ অনুমতি না থাকা, অতিরিক্ত অবস্থান করা এবং সামাজিক ভিজিট পাসের অপব্যবহার করার অভিযোগে তাদের আটক করা হয়েছে।


জিআইএম জোহরের পরিচালক মোহাম্মদ রুশদি বুধবার এক বিবৃতিতে বলেছেন, অভিযানের সময় ৭৯১ জন বিদেশির কাগজপত্র পরীক্ষা করা হয়। এ সময় ১৩ জনকে অফিসে হাজির হওয়ার নোটিসও জারি করা হয়।


তিনি বলেন, অবৈধ অভিবাসীদের (পিএটিআই) সুরক্ষার সন্দেহে ৩১ বছর বয়সি এক স্থানীয় ব্যক্তি, যিনি কারখানার মানবসম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্বে ছিলেন, তাকেও আটক করা হয়।

আরও খবর



deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ৩ ঘন্টা ৩৪ মিনিট আগে