প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে

ছাত্রলীগের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 31-07-2024 03:42:54 pm

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদাতবরণকারী সবার স্মরণে জাতীয় শোক দিবস পালন এবং ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় শাহাদাতবরণকারী সবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ।


৩১ জুলাই, বুধবার সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বাঙালির মুক্তি সংগ্রামের অবিসংবাদিত নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, মহাবিজয়ের মহানায়ক, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এবং ঘাতকের বুলেটে নির্মমভাবে শাহাদাতবরণকারী সকলের স্মরণে জাতীয় শোক দিবস পালন এবং ২১ আগস্ট বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার অকুতোভয় সারথি, বাংলার গণমানুষের পরম আস্থা ও নির্ভরতার একমাত্র ঠিকানা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর বর্বরোচিত গ্রেনেড হামলায় শাহাদাতবরণকারী সকলের স্মৃতিতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী শহিদের রক্তস্নাত সংগঠন, ছাত্রসমাজের নির্ভরতা-নিশ্চয়তার স্থায়ী ঠিকানা, তারুণ্যের পথনির্দেশক বাংলাদেশ ছাত্রলীগ মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।


ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে-


৫ আগস্ট বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র শেখ কামালের ৭৫তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন এবং তার জীবন-কর্মের ওপর উন্মুক্ত স্মৃতিচারণ ও আলোচনা।


৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৪তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন।


১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৪৯তম শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন, রক্তদান কর্মসূচি এবং অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ।


১৬ আগস্ট সকল মাদ্রাসায় বঙ্গবন্ধু, বঙ্গমাতা ও ১৫ আগস্টের সকল শহিদের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল।


১৭ আগস্ট ২০০৫ সালে জামায়াত-বিএনপির সংঘটিত সিরিজ বোমা হামলার প্রতিবাদে দেশব্যাপী ‘সন্ত্রাসবিরোধী ছাত্র সমাবেশ’।


২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন এবং ‘শেখ হাসিনা: তুমি অবিচল, অকুতোভয়, অপ্রতিরোধ্য, দুর্জয়’ শীর্ষক পদযাত্রা।


২৪ আগস্ট নারীনেত্রী আইভী রহমানের ২০তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন।


২৭ আগস্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন এবং ‘চির উন্নত শির: নজরুল থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে দেশরত্ন’ শীর্ষক সংগীত, কবিতা, গল্পপাঠ।


৩১ আগস্ট বাঙালির চিরতম শোকের মাস আগস্ট স্মরণে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘লক্ষ মুজিব ঘরে ঘরে’ শীর্ষক সমাবেশ।


আরও খবর



deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ৩ ঘন্টা ৩৩ মিনিট আগে