বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ

কেরালায় ভারী বৃষ্টিপাত ও ভয়াবহ ভূমিধসে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 30-07-2024 03:08:04 am

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার ওয়েনাদেতে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শতাধিক ব্যক্তি চাপা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার (৩০ জুলাই) ভোরে কেরালার ওয়েনাদ জেলার মেপ্পাদি এলাকার কাছে একটি পাহাড়ি এলাকায় এই ভূমিধসের ঘটনা ঘটে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।


স্থানীয়রা জানান, ভূমিধসের ঘটনায় এখনো অনেক মানুষের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। ভারী বৃষ্টির কারণে উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছে।


কেরালার মুখ্যমন্ত্রী পিনারাজ বিজয়ন নিহতের সংখ্যা নিশ্চিত করে জানান, খবর পেয়ে উদ্ধারর কাজ শুরু করেছে সরকারি সংস্থাগুলো। মুখ্যমন্ত্রী তার কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলেছেন, ঘটনাস্থলে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে। সরকারের মন্ত্রীরা এই সমন্বয় নিশ্চিত করবে।


ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।


ওয়েনাদ জেলা কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি বলেছে, থন্ডারনাদ গ্রামে বসবাসকারী একটি নেপালি পরিবারের এক বছরের শিশু ভূমিধসে মারা গেছে। ভূমিধসের কারণে চুরামালার প্রধান সেতুটি ধ্বংস হয়ে গেছে, ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থানে অনেক লোক আটকা পড়েছে।


মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আশ্বস্ত করেছেন, একটি অস্থায়ী সেতু নির্মাণ, হেলিকপ্টারে করে লোকজনকে সরিয়ে নিতে এবং বিপর্যয়স্থলে প্রয়োজনীয় ব্যবস্থা স্থাপনের জন্য সেনাবাহিনীর সহায়তা চাওয়া হবে। তিনি জানিয়েছেন, ওয়েনাদ জেলায় ভূমিধস এবং অন্যান্য বৃষ্টি-সম্পর্কিত বিপর্যয়ের প্রেক্ষিতে স্বাস্থ্য বিভাগ একটি কন্ট্রোল রুম চালু করেছে।


কেরালা রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ (কেএসডিএমএ) ক্ষতিগ্রস্ত এলাকায় ফায়ার ফোর্স ও এনডিআরএফ দল মোতায়েন করেছে। তারা জানিয়েছে, একটি অতিরিক্ত এনডিআরএফ দল ওয়েনাদের পথে আছে।

আরও খবর