তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন

নাশকতায় ফায়ার সার্ভিসের ক্ষতি ১২ কোটি টাকা

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 27-07-2024 04:01:50 am

কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে দুর্বৃত্তরা ঢাকাসহ সারাদেশে ফায়ার সার্ভিসের ১৫টি গাড়িতে ভাংচুর ও অগ্নি সংযোগ করেছে। এতে প্রায় ১২ কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ গাড়িগুলোর মধ্যে ৮টি পানিবাহী গাড়ি ও একটি অ্যাম্বুলেন্স রয়েছে। 


গতকাল শুক্রবার ‘দি লাইফ সেভিং ফোর্স বাহিনীর’ মিডিয়া চীফ মোহাম্মদ শাহ জাহান শিকদার এসব তথ্য জানান। 


শাহ জাহান শিকদার জানান, অন্দোলনের সময় ঢাকা, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, চট্টগ্রাম ও রংপুরে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।


বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবন, সেতু ভবন, জন সংযোগ প্রকৌশল ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিতা ভবন, মিরপুর ও উত্তরার পুলিশ বক্সসহ বিভিন্ন স্থাপনায় হামলা ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা।


দুর্বৃত্তরা গত ১৮ ও ১৯ জুলাই রামপুরা টিভি ভবনসহ সরকারি বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। তারা সেতু ভবন, বিটিভি ভবন, সরকারি গাড়ি ও বিভিন্ন স্থাপনায় ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে। তারা রাজধানীর রামপুরা রোড, মিরপুর-১০ নম্বর মোড, উত্তরার হাউজবিল্ডিং, আজমপুর, খালপাড়, বিমানবন্দর গোলচত্বর, বনানী, মহাখালি, বাড্ডা নতুন বাজার, আশুলিয়া রোড, পল্টন, গুলিস্তান, কাকরাইল, মালিবাগ, হাতিরঝিল, প্রেসক্লাব মোড়, হাইকোর্ট মাজার, টিএসসি, কাঁটাবন, শাহবাগ এলাকায় রোডের ডিভাইডারের বিভিন্ন অংশের গাছ, ফুলের টব উপরে ফেলেছে। ভেঙে ফেলেছে ডিভাইডারের বিভিন্ন স্থানের দেয়াল। সরকারি প্রতিষ্ঠানের শতাধিক গাড়ি, অসংখ্য মোটরসাইকেল, কম্পিউটার, আসবাবপত্রে আগুন লাগিয়েছে তারা। এছাড়া মেট্রোরেল স্টেশন ভাঙচুর করে বিভিন্ন মালামাল তছনছ এমন কি লুটপাট করা হয়।


মোহাম্মদ শাহ জাহান শিকদার বলেন, সহিংসতায় ফায়ার সার্ভিসের মোট ১৮ জন সদস্য হামলার শিকার হয়েছে। এরমধ্যে একজনের অবস্থা গুরুতর। তার মাথা ফেটে গেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন আশংকামুক্ত।


এক প্রশ্নের জবাবে মোহাম্মদ শাহ জাহান শিকদার জানান, হামলায় ফায়ার সার্ভিসের সেকেন্ড কল গাড়ি, পানিবাহী গাড়ি, একটি এ্যাম্বুলেন্সসহ ৪টি অত্যাধুনিক গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।


তিনি জানান, বড় বড় প্রত্যেকটি ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ৬টি অগ্নিসংযোগের ঘটনায় ইতোমধ্যে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


এসব ঘটনায় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের পক্ষ থেকে ইতোমধ্যে সহিংসতার ভিডিও ফুটেজ সংগ্রহের কাজ শুরু করা হয়েছে।

আরও খবর