জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

নাহিদ ইসলাম এখন কোথায়?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-07-2024 02:56:37 pm

কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম আটক হওয়ার পর এখন পর্যন্ত সে কোথায় আছে সেটি নিশ্চিত হওয়া যায় নি।

পরিবারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ করা হলেও এখনো পর্যন্ত জানা যায়নি কোথায় আছে নাহিদ ইসলাম।

শুক্রবার নাহিদ ইসলাম খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকার তার এক বন্ধুর বাসায় ছিলেন।

নাম প্রকাশ না করার শর্তে নাহিদের ওই বন্ধু বলেন, “রাত আড়াইটার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল আসলে নাহিদ স্বেচ্ছায় বাসার নিচে নেমে আসে।‘’ তখন সেখানে সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরা ছিল বলেও জানান তিনি।

বিষয়টি তাৎক্ষণিকভাবে নাহিদ ইসলামের পরিবারকে তার ওই বন্ধু জানান। পরে পরিবারের পক্ষ থেকে কোথায় আছে সেটি জানার চেষ্টা করা হয়।

মি. ইসলামের বাবা বদরুল ইসলাম  বলেন, “আমরা জানার পর থেকে থানাসহ বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছি। কিন্তু সে কোথায় আছে সেটি আমরা এখনো জানতে পারি নি”।

নাহিদ ইসলাম কোথায় আছে সে সম্পর্কে জানেন না ঢাকা মেট্রোপলিটন পুলিশও।

ডিএমপির ডিসি মিডিয়া ফারুক হোসেন জানান, নাহিদ ইসলাম আটকের বিষয়ে তাদের কিছু জানা নেই।

আরও খবর

6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

১ ঘন্টা ২৭ মিনিট আগে