নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান। কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

যুব মহিলা লীগ শেরপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ॥ সভাপতি শ্যামলী ও সাধারণ সম্পাদক শিমু

বাংলাদেশ যুব মহিলা লীগ শেরপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। যুব মহিলা লীগ শেরপুর জেলা শাখার আয়োজনে ৫ নভেম্বর শনিবার শহরের চক বাজারস্থ শহীদ মিনারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আতিউর রহমান আতিক এমপি। জেলা যুব মহিলা লীগের সভাপতি এ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী’র সঞ্চালনায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন, বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার একেএম ফজলুল হক চাঁন। এসময় সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। সম্মেলন থেকে বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং নতুন কমিটির সভাপতি হিসেবে সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী ও সাধারণ সম্পাদক হিসেবে মাহবুবা রহমান শিমু’র নাম ঘোষণা করা হয়। শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আতিউর রহমান আতিক এমপি প্রধান অতিথির বক্তব্যে বলেন, জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা মহিলাদের অনেক সম্মানিত করেছেন। দেশের বিভিন্ন সেক্টরে বড় বড় পদে অধিষ্ঠিত করেছেন। তিনি এ সময় দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারও জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এসময় বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও জেলা, উপজেলা ও ইউনিয়ন যুব মহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আরও খবর


6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

১৪ ঘন্টা ১০ মিনিট আগে