ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জেলাপ্রশাসন ও বন বিভাগের আয়োজনে রাজবাড়ীতে সপ্তাহ ব্যাপি বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন।

বনবিভাগেরআয়োজনে রাজবাড়ীতে সপ্তাহ ব্যাপি বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষমেলারউদ্বোধন।

জেলাপ্রশাসন ও বন বিভাগের আয়োজনে রাজবাড়ীতে সপ্তাহ ব্যাপি বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন।


'বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে রাজবাড়ীতে সপ্তাহ ব্যাপি বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০ টায় জেলাপ্রশাসন ও বন বিভাগের আয়োজনে শহরের আজাদী ময়দানে ও ফিতা কেটে এর উদ্বোধন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আবু কায়সার খান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ ইব্রাহিম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ রেজাউল করিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম নওয়াব আলী, পৌর মেয়র মোঃআলমগীর শেখতিতু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড.মোঃশহিদুলইসলাম,জেলা সহকারী বন কর্মকর্তা মোস্তফা আলহুসাইন প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মীর মোশারফ হোসেন কলেজের সহকারী অধ্যাপক রাজ্জাকুল আলম। অনুষ্ঠান শেষে সকলের মাঝে গাছের চাড়া বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খানবলেন, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষ রোপণের কোন বিকল্প নেই। এবার টানা ৩৬ দিন প্রচন্ড তাপদাহ ছিলো। এর কারণ প্রকৃতি, এ প্রকৃতির বিষয়ে আমরা সবচেয়ে বেশি উদাসীন। আমরা আমাদের সমৃদ্ধির জন্য, ব্যক্তি স্বার্থের প্রয়োজনে বন উজার করেছি, নদী-নালা খাল-বিল ভরাট করেছি। আমরা চিন্তা করিনি প্রকৃতিকে তারমতো করে থাকতে দিতে হবে। আইন রয়েছে, আমরা আইন বাস্তবায়নের চেষ্টা করি। কিন্তু সকলকে সচেতন হতে হবে, সচেতনতা ছাড়া এ প্রকৃতিকে রক্ষা করা যাবেনা। আমাদের যেমন নদী-নালাখাল-বিল রক্ষা করতে হবে, আইন মানতে হবে, সেই সাথে আমাদের গাছ লাগাতে হবে। এখন বর্ষাকাল আমাদেরকে গাছ লাগাতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় ফলজ, বনজ ও ঔষুধি গাছ লাগাতে বলে থাকেন। আমরা জানি প্রধানমন্ত্রী  শেখ হাসিনা তারগণ ভবনের বাগানে চাল থেকে শুরু করে সব কিছু উৎপাদিত হয়। মাননীয় প্রধানমন্ত্রী যত গুলো ধানের নাম জানেন, আমরা হয়ত অত গুলো ধানের নাম জানিনা। তিনি প্রত্যেকটা গাছ সম্পর্কে জানেন, প্রত্যেকটা গাছের পরিচর্যা করেন তার অবসর সময়ে। আমাদের তাকে অনুসরণ করতে হবে এবং আমাদের ১৭ কোটি মানুষের প্রত্যেককে প্রকৃতির সাথে ক্ষাপখেয়ে আমাদের যে জীবন, সেই জীবন কে রক্ষা করতে হলে প্রকৃতিকে রক্ষা করতে হবে, আমাদের যেমন গাছ লাগাতে হবে, তেমন গাছের পরিচর্যা করতে হবে।
মেলায় জেলার বিভিন্ন নার্সারির ১৫টি স্টল স্থান পেয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে মেলা প্রাঙ্গণ।

আরও খবর




deshchitro-6ace682e452a7-131026111942.webp
কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন

১২ ঘন্টা ৫ মিনিট আগে