যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-07-2024 08:58:05 am

সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবি ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর মহাখালীতে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।


মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ২টার কিছু আগে শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেন বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন।


তিনি জানান, এ ধরনের ঘটনা শুনেছি। তবে এখনও কোনো ট্রেন আটকে পড়ার সংবাদ আসেনি।


এদিকে কোটা সংস্কারের দাবিতে মঙ্গলবার শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছেন। বিভিন্ন স্থানে সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের খবরও পাওয়া যাচ্ছে।


এর আগে, সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের ওপর চড়াও হয় ছাত্রলীগ। বিকেল থেকে রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়।


পরে রাতে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম মঙ্গলবারের বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন। সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এতে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।


এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ এবং প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও এক দফা দাবিতে দেশের সব বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।


অন্যদিকে সোমবার রাত সাড়ে ৯টার দিকে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর দেড়টায় রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে সংগঠনটি। পাশাপাশি দেশের প্রতিটি ক্যাম্পাসে একই সময়ে প্রতিবাদ সমাবেশ পালনেরও ঘোষণা দিয়েছে এই সংগঠন।


আরও খবর