জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ

কুড়িগ্রামে ত্রাণ সহায়তা নিয়ে বন্যার্তদের পাশে র‍্যাব


কুড়িগ্রামের চরাঞ্চলে বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছেন র‍্যাবের মহা-পরিচালক ব্যারিস্টার মো: হারুন অর রশিদ। দেয়া হয়েছে প্রাথমিক স্বাস্থ্য সেবাও। বন্যার সংকটকালীন সময়ে ত্রাণ ও স্বাস্থ্য সেবা পেয়ে খুশি চরবাসীরা।


প্রায় দুই সপ্তাহ ধরে বন্যা কবলিত থাকায় খাদ্য সংকটে পড়েছেন জেলার ৯ উপজেলার প্রায় দুই লক্ষাধিক মানুষ। নদ-নদীর পানি হ্রাস পাওয়ায় জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও খাদ্য সংকটে পড়েছেন কবলিতরা। এ অবস্থায় বন্যা কবলিতদের মাঝে সরকারি ত্রাণ সহায়তা অব্যাহত থাকলেও সবার ভাগ্যে জুটছে না তা। এই পরিস্থিতিতে ত্রাণ সহায়তা নিয়ে চরাঞ্চলের বন্যার্তদের মাঝে হাজির র‍্যাবের মহা-পরিচালক। 


রোববার সকাল ১১ টার দিকে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর যাত্রাপুরে সহস্রাধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণের প্যাকেট তুলে দেয়া হয়। দুঃসময়ে এসব ত্রাণ সহায়তাসহ স্বাস্থ্য সেবা পেয়ে খুশি চরঞ্চলের বন্যা দুর্গতরা।


চর যাত্রাপুরের বাসিন্দা মেহেরা বেগম জানান, ১৫ দিন ধরে বানের পানিতে আছি। কোন কাজ কাম নাই। খাবারও শেষ হয়ে গেছে। কোন সহযোগীতাও মেলে নাই। আজ (রোববার) একটা ত্রাণের প্যাকেট পেয়েছি। এটা আমাদের খুব উপকারে আসবে।

সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল গফুর জানান, আমার ইউনিয়নে ১২ হাজার পরিবার বন্যা কবলিত। তাদের মধ্যে মাত্র দেড় হাজার পরিবারকে সরকারি সহায়তা দেয়া সম্ভব হয়েছে। র‍্যাবের পক্ষ থেকে যে সহায়তা দেয়া হল তা বন্যার্তদের উপকারে আসবে। আরো সরকারি-বেসরকারি সহায়তা প্রয়োজন বলে জানান তিনি।


ত্রাণ বিতরণের পর র‍্যাবের মহাপরিচালক ব্যারিস্টার মো: হারুন অর রশিদ বলেন, র‍্যাব প্রতিষ্ঠার পর থেকে জঙ্গি, মাদক, অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি হত্যা, ধর্ষণ, চাদাবাজি ও সন্ত্রাসীসহ অন্যান্য আসামীদের গ্রেপতার করে জনগণের মাঝে আস্থা অর্জন করেছে। এর পাশাপামি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অসহায মানুষের পাশে দাড়াতে র‍্যাব সর্বদা আন্তরিক বলে জানান তিনি।


ত্রাণের মধ্যে ছিল চাল, ডাল, আটা,চিড়া, মুড়ি, গুড়, বিস্কিটসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালকসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

আরও খবর




6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

২৩ ঘন্টা ১৮ মিনিট আগে