বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ

নলছিটিতে যুগান্তর প্রকাশক নুরুল ইসলাম বাবুল'র স্মরণ সভায় অনুষ্ঠিত



ঝালকাঠির নলছিটিতে দৈনিক যুগান্তরের প্রকাশক বিশিষ্ট শিল্পপতি নুরুল ইসলাম বাবুল'র চতুর্থ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছ। 

স্মরণ সভায় বক্তরা বলেন তিনি  ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা মানুষ। একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তিনি আমৃত্যু নিরলস ভাবে কাজ করেছেন। দেশের দেশের সংবাদ মাধ্যমে তিনি ছিলেন একটি উজ্জল নক্ষত্র। যুগান্তর পত্রিকা বের করে মানুষের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর হাত ধরে প্রকাশিত যুগান্তর আজ দেশসেরা পত্রিকার  মধ্যে অন্যতম একটি। 

নুরুল ইসলাম বাবুল মুক্তিযুদ্ধে যেমন ভূমিকা রেখেছিলেন, ঠিক তেমনি দেশের অর্থনৈতিক মুক্তির জন্যও কাজ করেছেন। তাঁর প্রতিষ্ঠিত অসংখ্য প্রতিষ্ঠানে দেশের লক্ষ লক্ষ মানুষ কাজ করে জীবীকা নির্বাহ করছেন।

১৩ জুলাই শনিবার বেলা সাড়ে ১১টায় ঝালকাঠির নলছিটি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত যুগান্তরের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি নুরুল ইসলামের চতুর্থ মৃত্যু বার্ষিকীর স্মরণ সভায় এসব কথা বলেন বক্তারা। 

স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খান। বিশেষ অতিথি ছিলেন নলছিটি মুক্তিযুযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার পৌর কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী দুলাল, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা. এসকেন্দার আলী খান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দুলাল শরীফ ও নলছিটি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নলছিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচএম আখতারুজ্জামান বাচ্চু।

নলছিটি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মিলন কান্তি দাসের সঞ্চালনায় এতে বক্তব্য দেন আমাদের পত্রিকার জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন মনু, উপজেলা যুবলীগের আহ্বায়ক মামুন তালুকদার, এনটিভির স্টাফ রিপোর্টার কে এম সবুজ ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি পারভেজ হোসেন হান্নান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউসুফ আলী তালুকদার, ৭১ টিভির উপজেলা প্রতিনিধি হাসান আরেফীন, ইত্তেফাক প্রতিনিধি শরীফুল ইসলাম পলাশ, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার প্রতিনিধি মশিউর রহমান খান, যায়যায় দিন প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রিপন, সাংবাদিক আমির হোসেন, নাগরিক ভাবনা পত্রিকার প্রতিনিধি মাহাবুবুর রহমান তালুকদার, দক্ষিণাঞ্চল পত্রিকার প্রতিনিধি মশিউর রহমান রাসেল, ভোরের অঙ্গীকার পত্রিকার প্রতিনিধি শাকিল খলিফা, আমাদের নতুন সময় পত্রিকার প্রতিনিধি মো. আমিন হোসেন, ভোরের বানী পত্রিকার প্রতিনিধি অরবিন্দ পোদ্দার তপু প্রমুখ। 

স্মরণ সভা শেষে যুগান্তর প্রকাশক নুরুল ইসলামের আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন নলছিটি ইসলামীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা বাহাউদ্দীন।

Tag
আরও খবর