উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুলাই) সকাল সাড়ে আটটার দিকে ১৯ নম্বর ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমাম উদ্দিন (৪) ওই ক্যাম্পের এ-১০ ব্লকের মো. ইউনুসের ছেলে।
জানা গেছে, রোহিঙ্গা ক্যাম্প ১৯ ও ১৮-এর মধ্যবর্তী স্থানে একটি বাঁশের ব্রিজ পার হয়ে যাওয়ার সময় পা পিছলে খালে পড়ে যায় শিশুটি। পরে মৃত উদ্ধার করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
২ ঘন্টা ২২ মিনিট আগে
৬ ঘন্টা ১০ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ৫৬ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট আগে
১ দিন ৬ ঘন্টা ৩ মিনিট আগে
১ দিন ৭ ঘন্টা ৩৬ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ৩৮ মিনিট আগে
১ দিন ১০ ঘন্টা ৪৫ মিনিট আগে