বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ

জাকির হোসেন মাসুদ নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ

বরগুনার তালতলীতে সরকারী ত্রাণ ও পাট মেলায় কাজ পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক জাকির হোসেন মাসুদ (৪২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (১২ জুলাই) রাতে তালতলী থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন ভুক্তভোগী ওয়ারেজ তালুকদার। এর আগে প্রতারণার শিকার একাধিক ব্যক্তি উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর পরে প্রতারক জাকির হোসেন মাসুদকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। গ্রেফতার জাকির হোসেন মাসুদ নারায়ণগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, আগামী ২৯ জুলাই থেকে ৭ দিন ব্যাপী তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সরকারিভাবে পাট মেলার আয়োজন হবে এমন প্রলোভন দেখিয়ে তালতলীর হোটেল ব্যবসায়ী ওয়ারেজ তালুকদারকে মেলা মাঠে কাঁদা থাকায় ইট বিছানোর কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে ৫ হাজার ৫শ' টাকা হাতিয়ে নেয় জাকির হোসেন মাসুদ। এদিকে ডেকারেটর ব্যবসায়ী রাহাত মৃধাকে সেলাই মেশিন দেওয়ার কথা বলে ১ হাজার ৫শ' টাকা নেয়। এছাড়াও উপজেলা শহরের একাধিক ডেকারেটর,হোটেল ব্যবসায়ীদের খাবার অর্ডার,সরকারি ত্রাণ ও মঞ্চ তৈরি করাসহ বিভিন্ন ধরনের কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে আসছিলেন। পরে বিষয়টি ব্যবসায়ীদের সন্দেহ হলে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) সিফাত আনোয়ার তুমপাকে জানালে প্রতারক জাকির হোসেন মাসুদকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করলে বৃহস্পতিবার রাতে ভুক্তভোগি ওয়ারেজ তালুকদার বাদি হয়ে থানায় প্রতারণা করার দায়ে একটি মামলা করেন। পরে প্রতারক জাকিরকে গ্রেফতার দেখানো হয়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রণজিৎ কুমার সরকার বলেন, প্রতারণা মামলায় গ্রেপ্তার জাকির হোসেন মাসুদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, এই প্রতারখ জাকিরের বিরুদ্ধে পটুয়াখালীর গলাচিপা উপজেলা থেকে একইভাবে প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

Tag
আরও খবর