অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

বোর্ড পরীক্ষায় মেধা তালিকায় স্থান অর্জনকারী ৪ শিক্ষার্থীকে উমরা হজসহ ১৩২ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করেছে বরুণা মাদরাসা

১৩২ জন শিক্ষার্থীর মাঝে নগদ ৩ লক্ষাধিক টাকার পুরস্কার


মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী বরুণা মাদরাসায় সরকার স্বীকৃত আল-হাইআতুল উলইয়া, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক)সহ বিভিন্ন বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় মুমতাজপ্রাপ্ত (জিপিএ-৫) শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের হামিদনগরস্থ বরুণা মাদরাসার মসজিদে আবু বকর এর দ্বিতীয়তলায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) এর মহাসচিব মাওলানা মাহফুযুল হক।

বরুণা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শায়খ বদরুল আলম হামিদীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তিপ্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আযাদ দ্বীনী এদারার মহাসচিব মাওলানা আব্দুল বছীর, বানিয়াচং সিনিয়র ফাযিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খাঁন, সিলেট দরগাহ মাদরাসার নাযিমে তালিমাত মাওলানা আতাউল হক জালালাবাদি, বরুণা মাদরাসার নাযিমে তালিমাত হাফিয মাওলানা ফখরুযযামান, শায়খুল হাদীস মাওলানা খয়রুল ইসলাম, মাওলানা রশিদ আহমদ হামিদী, মাওলানা আব্দুল হাই উত্তরসুরী, মাওলানা হিলাল আহমদ, মুফতি হিফযুর রহমান ফুয়াদ প্রমুখ।

অনুষ্ঠানে আল হাইয়া বোর্ড পরীক্ষায় ৪ জন শিক্ষার্থীকে উমরা সফরসহ ১৩২ জন শিক্ষার্থীর মাঝে নগত ৩ লক্ষাধিক টাকা ও বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।

প্রসঙ্গত, বিগত শিক্ষাবর্ষে বরুণা মাদরাসার ৩৪জন শিক্ষার্থীর মেধা তালিকায় স্থান অর্জনসহ ১৫২ জন শিক্ষার্থী মুমতায (A+) পেয়ে সিলেট বিভাগে শীর্ষ ফলাফল অর্জন করে সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখে।


আরও খবর