অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

মধুপুরে ৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

মধুপুরে ৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

"বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন" প্রতিপাদ্য বিষয় নিয়ে মধুপুরে ৫১তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। ৫ নভেম্বর সকালে মধুপুর উপজেলা পরিষদ চত্বরে পতাকা উত্তোলন করে একটি র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, এমপি, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু। 

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর পৌরসভার মেয়র আলহাজ্ব সিদ্দিক হোসেন খান, উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার আব্দুল গফুর মন্টু, মির্জা বাড়ি ইউপি চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক, সমবায়ী বঙ্গবন্ধু কৃষি পদক প্রাপ্ত কৃষক ছানোয়ার হোসেন, ইদিলপুর বহুমুখী আনারস চাষী সমিতির সভাপতি ফজলুল হক ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার সাইফুল ইসলাম প্রমুখ। 

পরে সেরা সমবায়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। 

Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৪ ঘন্টা ৫৯ মিনিট আগে