বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

বগুড়ার আদমদীঘিতে শাশুড়িকে হত্যা পলাতক জামাই গ্রেফতার

গ্রেফতারকৃত রাসেল।

বগুড়ার আদমদীঘিতে শাশুড়ির সম্পত্তি হাতিয়ে নেয়ার উদ্দেশ্যে শাশুড়িকে (রান্না করার কাজে ব্যবহৃত)  লোহার বেড়ী দিয়ে গলায় আঘাত করে হত্যা মামলার আসামী মেয়ের জামাই রাসেল (২৮)কে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার (১০ জুলাই) রাতে র‌্যাব-১২, র‌্যাব-১৩ সিপিসি-৩ ও পুলিশের যৌথ অভিযানে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার হাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাসেল আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির মিতইল গ্রামের সেলিম উদ্দিনের ছেলে। সে একই গ্রামে তার নিহত শাশুড়ি জবেদার মেয়ে সালেহা বেগমকে বিয়ে করে ঘরজামাই হিসাবে থাকতেন।

মামলা সুত্রে জানাযায়, আদমদীঘির মিতইল গ্রামের বিধবা জবেদার একমাত্র মেয়ে সালেহা বেগমকে প্রায় আড়াই বছর পূর্বে একই গ্রামের সেলিম হোসেনের ছেলে রাসেলের সাথে বিয়ে দিয়ে ঘর জামাই রাখে জবেদা বেওয়া। ঘর জামাই থাকা কালে মেয়ে জামাই রাসেল তার শাশুড়ির নামের পুকুর ও বাড়িসহ মোট ৬৭ শতক সম্পত্তি হাতিয়ে নিতে তার স্ত্রী সালেহা ও শাশুড়ি জবেদাকে নানা ভাবে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করে আসছিল। গত বুধবার (১০ জুলাই) সকালে জামাই রাসেল গাছ কাটার জন্য কামলা দিতে অন্য গ্রামে যায়। কাজ শেষে দুপুর ২টায় রাসেল বাড়ি ফিরে ভাত রান্না করতে দেরী হওয়ায় স্ত্রী সালেহাকে মারপিট শুরু করলে তার শাশুড়ি জবেদা এগিয়ে এলে জামাই রাসেল ক্ষিপ্ত হয়ে তার শাশুড়ি জবেদা বেওয়াকে রান্নার পাতিল নামানোর কাজে ব্যবহৃত লোহার ধারলো বেড়ী লগায় ঢুকিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে আহত জবেদাকে হাসপাতালে নেয়া পথে বিকেল ৪টায় সে মারা যায়। পুলিশ রাতে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় নিহত জবেদার ভাই আদমদীঘি উপজেলার ছাতুয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে তবিবুর রহমান বাদি হয়ে আদমদীঘি থানায় জামাই রাসেলকে আসামী একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে ঘটনার ৬ ঘন্টার ব্যবধানে এ মামলার আসামী রাসেলকে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার হাজীপাড়া এলাকা থেকে গ্রেফতার করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। 


Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

৩ ঘন্টা ২৯ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

৩ ঘন্টা ৩৪ মিনিট আগে