জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালনে লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে কর্মসূচি পালন প্রাইম মিনিস্টার গোল্ডকাপ টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ জুলাই স্মৃতি জাদুঘর ইতিহাসের নতুন পর্যায় সৃষ্টি করেছে: ড. মুহাম্মদ ইউনূস শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধসে নিহত ৭, স্কুল বন্ধ ঘোষণা জাতীয় ছাত্রশক্তি মনপুরা উপজেলার উদ্যোগে অসহায় দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। দ্বিতীয় দিনে ছাওলা ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযান, জনসচেতনতামূলক আলোচনা ওচমানপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে ওয়ার্ড কমিটির সভাপতি-সম্পাদকদের সংবর্ধনা বজ্রপাতের ঝুঁকি কমাতে ৫ কিলোমিটার সড়কের দুই পাশে ২,৩০০ তালগাছ রোপণের উদ্যোগ তরুণ কৃষি উদ্যোক্তা ওমর শরীফের সাতক্ষীরা ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দেশের ১২ জেলায় বন্যার শঙ্কা জুলাই অভ্যুত্থান ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী দোহাজারীতে ১০০ মেগাওয়াটের উৎপাদন কেন্দ্র আছে, কিন্তু বিদ্যুৎ নেই শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল শ্রীমঙ্গলে পৈতৃক সম্পত্তির অধিকার আদায়ে ভাইদের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন নালিতাবাড়ীর সোহাগপুর এমএলই স্কুলে কারিতাসের উদ্যোগে ভার্মি কম্পোস্ট সার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জামিনে বের হবার পর ফের ইয়াবা ব্যবসা ডাকাতির ৭২ ঘন্টা পর ৪ ডাকা সদস্য গ্রেপ্তার সোহরাওয়ার্দী কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, উভয় পক্ষের অন্তত ২৫ জন আহতের দাবি আশাশুনিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

মধুপুরে টাইলস কোম্পানীর কৃষি জমির মাটি লুট ভ্রাম্যমাণ আদালতে জড়িত ৪ জনের কারাদন্ড

ছবির ক্যাপশন-মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে আটককৃত ট্রাক ও কারাদন্ড প্রাপ্তরা।

টাঙ্গাইলের মধুপুরে কৃষি জমি নষ্ট করে টাইলস কোম্পানিতে মাটি বিক্রি করায় এক মাটি ব্যবসায়ী, দুই ট্রাকের ড্রাইভার ও এক ভেকু চালককে ভ্রাম্যমান আদালতে ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। ৫ নভেম্বর দিন ব্যাপী কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর গ্রামের বালাইদ বাইদে কৃষি জমি খনন করে ভেকু দিয়ে মাটি কাটার সময় অভিযান চালিয়ে মাটি ভর্তিসহ দুটি ট্রাক , ভেকুর দু’টি ব্যাটারী জব্দ করা হয় এ সময় মাটি ব্যবসায়ী ও তিন ড্রাইভারকে আটক করে তাদেরকে উপজেলা পরিষদে এনে এ কারাদন্ড দেওয়া হয়েছে।

মাটি ব্যবসায়ী মধুপুর উপজেলার বিপ্রবাড়ী গ্রামের মৃত শহীদুল ইসলামের ছেলে মো. আলামিন (২৫) কে ৬ মাস, বেকুর ড্রাইভার ঘাটাইল উপজেলার চাঁনতারা গ্রামের খেজমত আলীর ছেলে মো. আহাম্মদ আলী (২৬) কে ১ মাস, ট্রাকের ডাইভার ঘাটাইল উপজেলার উত্তর লক্ষীন্দর গ্রামের মো. মফিজ উদ্দিনের ছেলে মো. রুবেল (২৯) কে ১৫ দিন, মধুপুর উপজেলার গাছাবাড়ী গ্রামের সরুজ আলী ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৩) কে ১৫ দিন করে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারায় অপরাধে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীমা ইয়াসমীন ভ্রাম্যমান আদাtলতে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।  গতকাল শনিবার সন্ধ্যায় এ কারাদন্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন জানান, গত ২১ অক্টোবর একই স্থান হতে কৃষি জমি নষ্ট করে মাটি কাটার কারণে দুটি ট্রাক মাটিসহ আটক করে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়। কয়েকদিন যেতে না যেতেই একই চক্রের মাটি ব্যবসায়ীরা আবার বেকু দিয়ে মাটি কেটে টাইলস কোম্পানিতে বিক্রি শুরু করে। ৫ নভেম্বর  সারাদিন  গোপন সংবাদের ভিত্তিকে অভিযান চালিয়ে দুটি ট্রাক ,বেকুর ব্যাটারী ও মাটি ব্যবসায়ীসহ তিন ড্রাইভারকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪জনকে বিভিন্ন মেয়াদের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

মধুুপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীমা ইয়াসমীন জানান, কুড়াগাছা ইউনিয়নের এ বাইদ থেকে দীর্ঘদিন ধরে মাটি ব্যবসায়ীরা কৃষি জমি নষ্ট করে টাইলস কোম্পানিতে মাটি বিক্রি করে আসছে। বারবার তাদের মাটিসহ ট্রাক, বেকু আটক করে জরিমানা করা হয়েছে। কৃষি জমি নষ্টের ব্যাপারে সর্তক করলেও তারা গুরুত্ব দেয়নি। আজ শনিবার পিরোজপুরের বলাইদ বাইদ থেকে বেকু দিয়ে কৃষি জমি নষ্ট করে মাটি উত্তোলন করে ট্রাক ভর্তির সময় এক মাটি ব্যবসায়ী ৩ ড্রাইভার ও মাটি ভর্তি দু’টি ট্রাক আটক করা হয়। পরে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারায় অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়ের পিরোজপুর গ্রামের বালাইদ বাইদের কৃষি জমির মাটি টাইলস কোম্পানিতে বিক্রি করে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। মাটি খেকোদের থাবায় নিশ্চিহ্ন হচ্ছে ধানের জমি। নিঃশ^ হচ্ছে এলাকার কৃষক। কৃষকদের ফাঁদের ফেলে অর্থের প্রলোভন দেখিয়ে কেড়ে নিচ্ছে বিঘায় বিঘায় বাইদ নিচু এলাকার জমি। অনেককে আবার বিপদে ফেলেও কেড়ে নিচ্ছে জমির মাটি। অতিরিক্ত মাটি লোডের কারণে এলাকার রাস্তা ঘাট ক্ষতবিক্ষত হচ্ছে। রাস্তা ঘাটে চলাচল করা কষ্ট সাধ্য হয়ে পড়েছে স্থানীয়দের।


Tag
আরও খবর