চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে কচুয়ায় সাংবাদিক নাছির উদ্দিন ও তার কন্যা শিশুকে মারধরের অভিযোগ ঝটিকা অভিযান থেকে উঠান বৈঠক-মাদক ও কিশোর গ্যাং দমনে সক্রিয় ওসি আব্দুর রহিম, এখন দায়িত্বে কে? নানা বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এই সরকারের মেয়াদে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে-এমপি আলমগীর ফরিদ ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ

অবরোধ তুলে নিয়ে শাহবাগে ফিরছেন শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-07-2024 11:40:44 am

সরকারি চাকরির সব গ্রেডে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার চেয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ ছেড়ে আন্দোলনরত শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে ফিরছেন। সন্ধ্যা ৭টায় এখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা হবে বলে সমন্বায়ক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন।


বুধবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৪টা থেকে শিক্ষার্থীরা শাহবাগ আসতে শুরু করেন।


ইতোমধ্যে মৎস্য ভবন মোড়ের অবরোধ তুলে বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা শাহবাগে এসেছেন। ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবের অবরোধ ছেড়ে এসেছেন শাহবাগে।


এছাড়া মহাখালী, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর আগারগাঁওসহ অন্য এলাকার আন্দোলনকারীরাও জড়ো হচ্ছেন শাহবাগে।


এদিকে, সকালে সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর স্থিতাবস্থা (স্ট্যাটাসকো) দেন আপিল বিভাগ। ফলে আপাতত কোটা বাতিল করে দেওয়া পরিপত্র বহাল থাকবে।


আন্দোলনকারীরা এ আদেশে হতাশা প্রকাশ করেন। তারা বলছেন, আদালতের ‘ঝুলন্ত রায়’ তারা মানেন না। তারা স্থায়ী সমাধান চান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।


উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে বুধবার সারাদেশে দিনভর ‘বাংলা ব্লকেড’ এর ঘোষণা দেন আন্দোলনকারীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বায়ক নাহিদ ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বুধবার থেকে সকাল-সন্ধ্যা বাংলা ব্লকেড কর্মসূচি শুরু করতে যাচ্ছি।’


এই কর্মসূচির অংশ হিসেবেই বুধবার রাজধানীসহ সারাদেশে গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা

আরও খবর