অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জাতীয় সমবায় দিবস উদযাপন


 জাতীয় সমবায় দিবস বাংলাদেশ সরকার ঘোষিত একটি জাতীয় দিবস। ৫১ তম জাতীয় সমবায় দিবসে" বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন” (সমবায় অধিদপ্তর কর্তৃক নির্ধারিত)এই পতিপাদ্যকে সামনে রেখে এ বছরও প্রতিবছরের  নভেম্বর মাসের ১ম শনিবার দিবসটি সারাদেশ ব্যাপী ন্যায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ  এর যৌথ উদ্যোগে   উদযাপন করা হয়। 

আজ শনিবার (৫ নভেম্বর) ২০২২ সকাল ১০ টায়  জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আলোচনা সভা ও বিভিন্ন  কর্মসূচি মধ্য দিয়ে দিবসটি  উদযাপিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব দাবিরুল  ইসলাম এমপি , ঠাকুরগাঁও ০২ আসন এবং সভাপতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটি ।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী আসলাম জুয়েল চেয়ারম্যান বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ , মোহাম্মদ আলী  সভাপতি বালিয়াডাঙ্গী   উপজেলা আওয়ামী লীগ, মোহাম্মদ মাজহারুল  ইসলাম সুজন  সাংগঠনিক সম্পাদক ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ, প্রবীর কুমার রায় সাবেক উপজেলা চেয়ারম্যান বালিয়াডাঙ্গী,  এসময় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বালিয়াডাঙ্গী উপজেলার সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা   উপস্থিত ছিলেন ।   

এ সময় বক্তারা বলেন, বর্তমানে দেশে প্রায় ১ লাখ ৯৬ হাজার সমবায় সমিতি রয়েছে। এর মধ্যে বালিয়াডাঙ্গী  উপজেলায় রয়েছে  ৬০টি সমবায় সমিতি ।  এ সব সমবায় সমিতি শেয়ার ও সঞ্চয়ের মাধ্যমে পুঁজিগঠন, বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন, বিপণন প্রভৃতি কার্যক্রমের মাধ্যমে নিজেদের ভাগ্য উন্নয়নসহ সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৬ ঘন্টা ১০ মিনিট আগে