আক্কেলপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ লাখাইয়ে ৩৭ ঘন্টা পর নিখোঁজ ভারসাম্যহীন ফখরুদ্দিনের লাশ উদ্ধার,গ্রেফতার -০২। নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে মানবিক রাজনীতি করতে চান আকাশ জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দির পরিদর্শনে এমপি হাফেজ রবিউল বাশার সহায়তার নামে প্রতারণা, হাতিয়ে নেওয়া প্রায় ২ কোটি টাকা ফেরত পেতে আবারও মামলা নাগেশ্বরী ব্লাড ব্যাংক আয়োজনে তৃষ্ণার্ত মানুষদের মাঝে শরবত বিতরণ করা হয় না ফেরার দেশে চলে গেলেন সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বেনাপোলে বিএসএফের পুশইন চেষ্টা নস্যাৎ, সীমান্তে হাই অ্যালার্ট ‎দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগে আসছে নতুন গতি: চালু হচ্ছে নতুন ট্রেন দিনাজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে মাত্র ৬ ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু শাজাহানপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, অভিযুক্ত গ্রেফতার !! দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বিশ্ব দুগ্ধ দিবস পালিত মঠবাড়িয়ায় উদ্ধারকৃত দুই মরদেহের রহস্য উদঘাটন, মামালা দায়ের জয়পুরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-১ ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন

ঈশ্বরগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ৩


ঈশ্বরগঞ্জে  ট্রাক ও অটো রি´ার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ১ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার মাইজবাগ ইউনিয়নের হারুয়া বাজার সংলগ্ন এলাকার ময়ময়নসিংহ- কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে শর্শী নামক স্থানে। ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন সূত্র জানায়, লক্ষীগঞ্জ বাজার হতে ব্যাটারি চালিত একটি ইজি বাইক ঈশ্বরগঞ্জ আসার পথে কিশোরগঞ্জ থেকে আসা একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে ইজি বাইকটি উল্টে সড়কের নিচে পড়ে যায়। এসময় ইজি বাইক চালক চরশিহারি গ্রামের আব্দুল কুদ্দুস তালুকদারের ছেলে তসলিম মিয়া (২৮) ও জাটিয়া ইউনিয়নের চরপাড়া গ্রামের আমিনুল হকের ছেলে আরিফুজ্জামান (২০) ঘটনাস্থলে মারা যায়। আহত নশুতি গ্রামের আব্দুল খালেকের স্ত্রী জাহানারা বেগম (৩৫) ও কাহেদ গ্রামের আব্দুল হেকিমের ছেলে এমদাদুল হককে (৪০) আশংকা জনক অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ঈশ্বরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর জাহানারা বেগম মারা যান।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ট্রাক ও ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে। লাশের সুরতহাল করা হচ্ছে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



আরও খবর