কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি

অনুমোদন পেল নতুন আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-07-2024 03:47:31 am

নতুন আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় সরকারের অনুমোদন পেয়েছে। এটি প্রতিষ্ঠিত হবে কুষ্টিয়ায়। এর নাম ‘জাস্টিস আবু জাফর সিদ্দিকী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি আবু জাফর সিদ্দিকীর নামে এর নামকরণ করা হয়েছে। এ নিয়ে কুষ্টিয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াল তিনটিতে।


শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ২২টি শর্তে এ বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়ে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নার্গিস আফরোজকে চিঠি দেয়। অনুমোদিত এ বিশ্ববিদ্যালয়টির ঠিকানা হিসেবে দেওয়া হয়েছে– লাহানী পাড়া ইউনিয়ন, চাপড়া, উপজেলা কুমারখালী, কুষ্টিয়া।


অনুমোদনের চিঠি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টিকে দেওয়া শর্তের মধ্যে আছে— সাময়িক অনুমতির মেয়াদ হবে সাত বছর। বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে ২৫ হাজার বর্গফুট আয়তনের নিজস্ব বা ভাড়া করা ভবন থাকতে হবে। ন্যূনতম তিনটি অনুষদ ও এসব অনুষদের অধীনে কমপক্ষে ছয়টি বিভাগ থাকতে হবে। কোনো বিভাগ পরিচালনা করতে হলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমতি নিয়ে চালু করতে হবে।


শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমতির সামারি ফাইলটি অনুমোদন পেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে পৌঁছায়। এর আগে গত ৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সরজমিন পরিদর্শন করে প্রতিবেদন দেয়। ওই প্রতিবেদনের আলোকে বিশ্ববিদ্যালয়টি অনুমতি দেওয়া হয়েছে।

আরও খবর