বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ

নলছিটিতে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত


বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ঝালকাঠির নলছিটিতে পালিত হলো সনাতন ধর্মাবলম্বীদের উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা।

রবিবার ৭ জুলাই বিকেল ৪ টায় শহরের বৃন্দাবন মন্দির থেকে আনুষ্ঠানিক ভাবে জগন্নাথদেবের একটি বিশাল রথযাত্রা বের হয়।

ফুল ফল সুসজ্জিত হয়ে রথটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাধাগোবিন্দ মন্দিরে গিয়ে শেষ হয়। শতশত নারী-পুরুষ ও শিশু ভক্তবৃন্দ এ রথযাত্রায় অংশ নেয়। 

হিন্দু ধর্মের বিশ্বাস মতে, জগতের নাথ যিনি তিনি-ই জগন্নাথ। ভগবান শ্রী জগন্নাথদেব, ভাই বলভদ্র ও বোন দেবী সুভদ্রাকে নিয়ে কাঠের তৈরি সুসজ্জিত রথে ভ্রমনের নাম রথযাত্রা। দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব পালিত হয়ে আসছে।

হিন্দুরা মনে প্রাণে বিশ্বাস করেন, রথযাত্রায় ভগোবান জগন্নাথদদেবের দর্শণ পেলেই মানুষের মুক্তি লাভ হয়। অর্থাৎ পৃথিবীতে মানুষকে আর পুন: জন্ম নিতে হয় না। আর এ কারনেই রথযাত্রায় রথের দড়ি টানতে হাজারো ভক্তদের সমাগম ঘটে।

উল্লেখ্য প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়ায় আনন্দঘন পরিবেশে এই রথযাত্রা উত্‍সব পালিত হয়। দাদা বলরাম, বলভদ্র এবং বোন সুভদ্রাকে নিয়ে মাসি গুণ্ডিচার বাড়ি যান, আগামী  ১৪ জুলাই, রবিবার উল্টো রথযাত্রার মধ্যমে মাসির বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরে আসবে জগন্নাথদেবের রথ।
Tag
আরও খবর