‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

ইসলামপুর থানার এসআই মো. তারেক আহমেদ শ্রেষ্ঠ বিট অফিসার নির্বাচিত


জামালপুর প্রতিনিধি : 

জামালপুর জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শ্রেষ্ঠ বিট অফিসার নির্বাচিত হয়েছেন ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. তারেক আহমেদ।


রোববার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জামালপুর পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের সম্মেলন কক্ষে গত জুন মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনার ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এসপি মো. কামরুজ্জামান। এসময় গত জুন মাসে কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য নিম্ন বিভিন্ন স্তরের কর্মকর্তাকে পুরস্কার দেওয়া হয়।


সভার শুরুতেই পূর্ববর্তী অপরাধ পর্যালোচনা সভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। পরে জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গি দমন, অস্ত্র ও মাদক উদ্ধার, কমিনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, মুলতবি মামলা, গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতিসহ জেলার গোয়েন্দা কার্যক্রম বিষয়ে বিস্তর আলোচনা হয়।


জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক বিষয়াদি নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করাসহ দেশের বর্তমানে বিরাজমান স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সবার প্রতি আহ্বান জানান এসপি মো. কামরুজ্জামান।



সভায় গত জুন মাসের শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মো. সোহরাব হোসেন, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন জামালপুর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর, শ্রেষ্ঠ আইসি নির্বাচিত হয়েছেন নারায়নপুর তদন্তকেন্দ্রের আইসি মো. কামাল হোসেন।


এছাড়া শ্রেষ্ঠ এসআই জামালপুর সদর থানার মাসুদ শিকদার, শ্রেষ্ঠ এএসআই মাদারগঞ্জ মডেল থানার আলী হোসেন, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী জেলা গোয়েন্দা শাখা-২ এর এসআই ইশতিয়াক আহমেদ, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী সরিষাবাড়ি থানার এসআই মো. মুর্শিদ আলম, শ্রেষ্ঠ সর্বোচ্চ চোরাই ও হারানো মোবাইল উদ্ধারকারী সরিষাবাড়ি থানার এএসআই মোস্তাক আহমেদ নির্বাচিত হয়েছেন।



বিশেষ কাজের জন্য বিশেষ পুরস্কার পেয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহরাব হোসেন, জামালপুর সদর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর ও তাঁর দল এবং জেলা গোয়েন্দা শাখা-১ এর ইনচার্জ কাজী শাহ নেওয়াজ ও তাঁর দল।


এতে অ্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মাসুদ আনোয়ার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. সোহেল মাহমুদ, সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) অভিজিত দাস প্রমুখ।



আরও খবর