সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

সুন্দরবন সুরক্ষায় শ্যামনগরে ভিটিআরটি ও বাঘবন্ধু দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

 সুন্দরবন সুরক্ষায় শ্যামনগরে ভিটিআরটি ও বাঘবন্ধু দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ


রনজিৎ বর্মন শ্যামনগরউপজেলা প্রতিনিধি  ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ওয়াইল্ডটিম সাতক্ষীরা অফিসের আয়োজনে সুশিলন টাইগার পয়েন্টে শনিবার (৬জুলাই) দিন ব্যাপী ভিটিআরটি ও বাঘবন্ধু দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।


প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন সহ প্রধান অতিথির বক্তব্য রাখেন সুন্দরবন পশ্চিম বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের সহকারী বনসংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী। প্রধান অতিথি বক্তব্যে বলেন সুন্দরবন বাঁচলে আমরা সকলে বাঁচবো। সুন্দরবন সুরক্ষার দায়িত্ব আমাদের সকলের। তিনি সুন্দরবনে যাতায়াতে সকল প্রকার নিয়মাবলী মেনে চলার আহব্বান জানান। সুন্দরবনের বাঘ ,হরিণ সহ সকল বন্য প্রাণী হত্যার দন্ড বিষয়ে আলোকপাত করেন। একই সাথে বৈধ ভাবে বনে প্রবেশ করলে বন্যপ্রাণীদ্বারা আহত বা নিহত হলে যে ক্ষতিপূরণ পাবেন সেবিষয়েও অবহিত করেন।


সাতক্ষীরারেঞ্জের সিএমসি সভাপতি মাহমুদা বেগমের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়াইল্ডটিমের সমন্বয়কারী মোঃ আবু জাফর, রমজাননগর ইউপি সদস্য আজগর হোসেন বুলু। 


সহায়ক হিসাবে বক্তব্য রাখেন ওয়াইল্ডটিম সাতক্ষীরা অফিসের কর্মকর্তা সনজিৎ কুমার মন্ডল, ফিল্ড এ্যাসিট্যান্ট মোঃ গোলাম মোস্তফা। 


বক্তব্য রাখেন বাঘবন্ধু আবু ফরিদ, রনজিৎ বর্মন, ভিটিআরটি সদস্য রুহুল আমিন প্রমুখ।


প্রশিক্ষণ কর্মসূচিতে ১৩ জন বাঘবন্ধু , ৭৭ জন ভিটিআরটি সদস্য অংশ গ্রহণ করেন এবং প্রশিক্ষণ শেষে অতিথিবৃন্দ বাঘবন্ধু ও ভিটিআরটি সদস্যদের মধ্যে টিশার্ট,ব্যাগ, টর্চ লাইট, ফাস্টএইড বক্স, ব্যানার প্রদান করেন।


উল্লেখ্য যে, ভিটিআরটি ও বাঘবন্ধু সদস্যবৃন্দ  সুন্দরবন সংলগ্ন এলাকায়  সুন্দরবন ও বাঘ সুরক্ষায় জনসচেতনতায় উঠান বৈঠক করা, বন্য প্রাণী লোকালয়ে আসলে বনে ফেরত পাঠানো সহ অন্যান্য কার্যক্রম বাস্তবায়ন করছে।


ছবি- শ্যামনগরে ভিটিআরটি ও বাঘবন্ধু দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের সহকারী বনসংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী।




Tag
আরও খবর