আক্কেলপুর কলেজ বাজারে জামায়াতের গণসংযোগ সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আশাশুনির ফকরাবাদে রাস্তার পাশে বৃহৎ গাছ শুকিয়ে বিপদজনক দ্বিতীয় স্ত্রীর স্বজনদের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা পীরগাছায় অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান; জব্দের পর ২০ ড্রাম পামওয়েল সরিয়ে নেওয়ার অভিযোগ ৯৪ পিস ইয়াবাসহ কচাকাটায় চিহ্নিত মাদক কারবারি সুমন গ্রেফতার দিনাজপুর জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় কঠোর বার্তা, দৌলতদিয়ায় নৌ পুলিশের সচেতনতামূলক সভা একনেকে মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫২ কোটি টাকার প্রকল্প অনুমোদন শ্যামনগরে স্কুল পর্যায়ে জলবায়ু শিক্ষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে মাসব্যাপী মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ পত্নীতলায় মাদক, বাল্যবিবাহ ও নৈতিক অবক্ষয় প্রতিরোধে সচেতনতামূলক সভা ঝিনাইগাতী উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান বন্ধে সীমান্তে টহল বাড়ানোর নির্দেশ এমপি রুবেলের আদমদীঘিতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার : গ্রেফতার ১ আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা সুন্দরবনে ২১ জেলে নিখোঁজ, পাঁচ দিনেও মেলেনি সন্ধান ধর্ষনের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা: সমবেত নৃত্যে বাজিমাত শেখ বোরহানুদ্দীন কলেজের আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

ভোলায় ইভটিজিং রোধে তরুণদের উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি পালন

দ্বীপজেলা ভোলার তরুণদের উদ্যোগে ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৬ জুলাই) সকালে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ও তরুণ সংগঠক মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) এর নেতৃত্বে 'আসুন ইভটিজিংকে না বলি, ইভটিজিংমুক্ত সমাজ গড়ে তুলি' -এ প্রতিপাদ্যকে সামনে রেখে ইভটিজিং প্রতিরোধে তরুনরা ভোলা জেলার বিভিন্ন স্থানে সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। 

এসময় উপস্থিত তরুণ সংগঠক মীর আবিদ হোসেন রাফি, মোঃ জাহিদ হাসান, সানজিদা, হৃদয় দত্ত সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত তরুণরা। 

উক্ত সচেতনতামূলক কর্মসূচির আয়োজক ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) দৈনিক দেশচিত্রকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ইভটিজিং বন্ধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই তরুণ সমাজ যাতে ইভটিজিংকে না বলে এবং ইভটিজিংমুক্ত সমাজ গড়ে তুলতে সরকারকে সহযোগিতা করে সে লক্ষ্যেই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। 


এসময় তিনি আরো বলেন, আমরা আজকের ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে ভোলার ছাত্রসমাজ ও যুবসমাজকে সচেতন করার চেষ্টা করেছি।

আরও খবর