অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

শ্রীমঙ্গলে আহত বনবিড়াল উদ্ধার করে বনবিভাগে হস্তান্তর করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আহত অবস্থায় একটি বন বিড়াল উদ্ধার করা হয়েছে।

শনিবার (৬ জুলাই) দুপুরে শ্রীমঙ্গল শহরের শ্যামলী আবাসিক এলাকা থেকে বন বিড়ালটি উদ্ধার করে শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

সংগঠনের পরিচালক স্বপন দেব সজল জানান, শনিবার বেলা দেড়টার দিকে শ্যামলী আবাসিক এলাকায় একটি বাসার ছাদে কবুতর খেতে এসে ছাদ থেকে পড়ে বন বিড়াল আহত হয়। খবর পেয়ে আমি পরিবেশ কর্মী রাজদীপ দেব ও স্বরাজ দেবকে সাথে নিয়ে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় বন বিড়ালটি উদ্ধার করে বনবিভাগ এর কাছে হস্তান্তর করি।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গলের রেঞ্জার শহিদুল ইসলাম জানান, আহত বনবিড়ালটিকে লাউয়াছড়ার জানকিছড়া রেসকিউ সেন্টারে রাখা হয়েছে। চিকিৎসা দিয়ে সুস্থ করার পর অবমুক্ত করা হবে।


আরও খবর