শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত শিশু ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী ব্যক্তি কারাগারে পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

কোটা বাতিলের দাবিতে নোবিপ্রবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি


সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  (নোবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচী চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা  ।


শনিবার (৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের  সম্মুখ  থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পিছনের রাস্তা দিয়ে  আবাসিক চারটি হল সামনে রাস্তা হয়ে  পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে গোল চত্বরে এসে এসে শেষ হয়। এরপর উপস্থিত শিক্ষার্থীরা কোটাব্যবস্থা বাতিল চেয়ে বক্তব্য  প্রদান করেন।


সমুদ্রবিজ্ঞান বিভাগের এক নারী শিক্ষার্থী বলেন,"আমি একজন নারী হয়ে আমি কোটা প্রথার বিপক্ষে অবস্থান করছি।আমি চাই পুরুষের মতো মেধা ও পরিশ্রমের মাধ্যমে আমার যোগ্যতা প্রমাণ করতে।"


সফটওয়্যার ইন্জিনিয়ারিং বিভাগের  ১৬ ব্যাচের শিক্ষার্থী ইশতিয়াক জামিল জানান,"২০১৮ সালের আগে কোটা প্রথা প্রযোজ্য  ছিলো যা পরবর্তীতে স্থগিত করা এবং সম্প্রতি কতা প্রথা পুনর্বহাল করার কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি। কোটা যে কারনে প্রয়োজন হতো তা হচ্ছে,সমাজে সুবিধাবঞ্চিত যারা আছে তাদের সুবিধা দেয়ার জন্য কোটা প্রয়োজন ছিলো।কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে সুবিধাবঞ্চিত যারা আছে তাদের পাশাপাশি আরো বিভিন্ন ক্ষেত্রে কোটাকে এমন ভাবে প্রচার করা হচ্ছে বা আমাদের বিভিন্ন চাকরির ক্ষেত্রে দেখা যাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা  প্রতিযোগিতায়  পিছিয়ে পড়ছে।


আরেক আন্দোলনকারী বলেন,"পাকিস্তানিরা যেভাবে বুদ্ধিজীবিদের হত্যা করে দেশকে মেধাশূন্য করতে চেয়েছিল তেমনি বর্তমান সময়ে কিছু লোক কোটার মাধ্যমে দেশের মেধাবী শিক্ষার্থীদের মানসিকভাবে হত্যা করছে। আমরা চাই অচিরেই কোটা সংস্কার করা হোক।দেশের মেধাবীদের মূল্যানয়ন করা হোক।"


নোবিপ্রবির ১৫ তম ব্যাচের এক আন্দোলনরত  শিক্ষার্থী বলেন, " বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার গঠনে সবচেয়ে বড় বাধা হিসেবে দাঁড়িয়ে আছে কোটা পদ্ধতি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,  " মেধাবীরাই চালাবে বাংলাদেশ। মেধাবীদের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশ। কিন্তু স্বাধীনতার ৫৩ বছর পর এসেও কোটা পদ্ধতির মাধ্যমে মেধাবীদের সঙ্গে বৈষম্য করা হয়েছে। বিসিএসে ৫৬ শতাংশ কোটা,  রেলওয়েতে ৮১ শতাংশ কোটা সহ বিভিন্ন চাকরির বৈষম্য তৈরি করে মেধাবীশূন্য বাংলাদেশ তৈরি করা হচ্ছে।



বক্তব্য প্রদান শেষে  বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নেন তারা কিছু সময় পর মূল ফটকের সামনের রাস্তা আটকে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

এতে করে  চলাচলকারী  একমাত্র  রাস্তায় দীর্ঘ লাইনের জট সৃষ্টি হয়ে সকল  গাড়ি চলাচল কিছুক্ষণ সময়ের জন্য বন্ধ হয়ে যায়।পরবর্তীতে আজকের মতো এখানেই কর্মসূচি শেষ করে সকলকে পরবর্তী কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়।


উল্লেখ, গত ৯ জুন মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত না করে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন চেম্বার আদালত। ওইদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। এরপরই নতুন করে দেশের সব বিশ্ববিদ্যালয়ে শুরু হয় কোটাবিরোধী আন্দোলন।

আরও খবর



6accfa678b4a8-121026091903.webp
এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

৩ দিন ২ ঘন্টা ৩৩ মিনিট আগে