অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

শ্রীমঙ্গলে সপ্তাহব্যাপী 'প্রিন্সিপাল অ্যান্ড প্রসেস অব কোয়ালিটি টি ম্যানুফেকচারিং' বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

'ওপেন ডে টি টেস্টটিং সেশন' এরও উদ্বোধন 


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গুনগতমান সম্পন্ন চা তৈরি ও কাঙ্খিত মূল্য প্রাপ্তির জন্য বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটে (বিটিআরআই) 'প্রিন্সিপাল অ্যান্ড প্রসেস অব কোয়ালিটি টি ম্যানুফেকচারিং' বিষয়ক সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শনিবার (৬ জুলাই) সকালে শ্রীমঙ্গলে অবস্থিত পিডিইউ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

আগামী ১১ জুলাই পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মসূচী চলমান থাকবে। এছাড়া এসময় বিটিআরআই-এ কেন্দ্রীয়ভাবে 'ওপেন ডে টি টেস্টটিং সেশন' এরও উদ্বোধন হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুল ইসলাম এনডিসি, পিএসসি। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চা বোর্ডের সদস্য  (অর্থ ও বাণিজ্য) মো. নুরুল্লা নূরী, বিটিআরআই পরিচালক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন, পিডিইউ পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম ও দেশের বৃহত্তম চা কোম্পানি ফিনলে টি কোম্পানির সিইও তাহসিন আহমেদ চৌধুরী।

এছাড়া দেশের ১৫৬ টি চা বাগানের প্রতিনিধি, চা বোকার্স এসোসিয়েশনসহ চা সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।


আরও খবর