আক্কেলপুর কলেজ বাজারে জামায়াতের গণসংযোগ সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আশাশুনির ফকরাবাদে রাস্তার পাশে বৃহৎ গাছ শুকিয়ে বিপদজনক দ্বিতীয় স্ত্রীর স্বজনদের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা পীরগাছায় অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান; জব্দের পর ২০ ড্রাম পামওয়েল সরিয়ে নেওয়ার অভিযোগ ৯৪ পিস ইয়াবাসহ কচাকাটায় চিহ্নিত মাদক কারবারি সুমন গ্রেফতার দিনাজপুর জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় কঠোর বার্তা, দৌলতদিয়ায় নৌ পুলিশের সচেতনতামূলক সভা একনেকে মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫২ কোটি টাকার প্রকল্প অনুমোদন শ্যামনগরে স্কুল পর্যায়ে জলবায়ু শিক্ষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে মাসব্যাপী মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ পত্নীতলায় মাদক, বাল্যবিবাহ ও নৈতিক অবক্ষয় প্রতিরোধে সচেতনতামূলক সভা ঝিনাইগাতী উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান বন্ধে সীমান্তে টহল বাড়ানোর নির্দেশ এমপি রুবেলের আদমদীঘিতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার : গ্রেফতার ১ আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা সুন্দরবনে ২১ জেলে নিখোঁজ, পাঁচ দিনেও মেলেনি সন্ধান ধর্ষনের অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা: সমবেত নৃত্যে বাজিমাত শেখ বোরহানুদ্দীন কলেজের আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

শার্শায় ঋণের বোঝা সইতে না পেরে মুদি ব্যবসায়ীর আত্মহত্যা

 যশোরের শার্শায় ঋণের বোঝা সইতে না পেরে কীটনাশক ট্যাবলেট খেয়ে সজল হোসেন (৩৫) এক ব্যবসায়ী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। 


বুধবার (৩ জুলাই) বিকালে যশোর জেনারেল হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সজল হোসেন শার্শার পানবুড়ি গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে ও নাভারন বাজারের একজন মুদি ব্যবসায়ী ছিলেন।


পুলিশ ও স্থানীয়রা জানান, সজল হোসেন নাভারন বাজারের একজন বড় মুদি ব্যবসায়ী ছিলেন।ব্যবসায়ীক প্রয়োজনে স্থানীয় একাধিক ব্যাংক,  ব্যাক্তি ও প্রতিষ্ঠান থেকে অনেক লোন নেওয়া সহ ধার দেনা করে বর্তমানে ঋণগ্রস্ত হয়ে হতাশায় ভুগছিলেন। বুধবার সকাল ১১টার দিকে সজল হোসেন কীটনাশক ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তার চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।পরে বিকালে চিকিৎসাধীন অবস্থায় সজল মারা যান।


শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, মুদি ব্যবসায়ী সজল হোসেন আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

আরও খবর