অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

আজ ভোমরা ও বসন্তপুর নদীবন্দর পরিদর্শনে আসছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ

আজ ভোমরা ও বসন্তপুর নদীবন্দর পরিদর্শনে আসছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ


সাতক্ষীরার ভোমরা ও কালিগঞ্জের বসন্তপুর নদীবন্দর পরিদর্শনে দুই দিনের সফরে সাতক্ষীরা আসছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। তিনি আজ (৪ জুলাই) বৃহস্পতিবার বেলা ১১টায় ভোমরা স্থল বন্দরে ডিজিটালাইজেসন কার্যক্রমের উদ্বোধন এবং বিকেল ৪ টায় বসন্তপুর নদীবন্দর বিষয়ক কমিটি আয়োজিত এক সূধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া তিনি আজ সাতক্ষীরায় অবস্থান করে আগামীকাল ঢাকায় ফিরবেন।


এদিকে মাননীয় প্রতিমন্ত্রীর সফরকালে সাতক্ষীরা-৩ আসনের এমপি এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা-২ আসনের এমপি এবং ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আশরাফুজ্জামান আশু, সাতক্ষীরা-১ আসনের এমপি এবং নৌপরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফিরোজ আহমেদ স্বপন, সাতক্ষীরা-৪ আসনের এমপি এবং বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এসএম আতাউল হক দোলন, সংরক্ষিত নারী আসনের এমপি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লায়লা পারভীন সেঁজুতি, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি একে ফজলুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম প্রমুখ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।


আরও খবর