সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন

দ্বিধা দ্বন্দ্ব ভুলে চন্দনাইশ উপজেলা চেয়ারম্যানের পাশে জনপ্রতিনিধিগণ

চট্টগ্রামের চন্দনাইশে মেয়র ও চেয়ারম্যানগণ দ্বিধা দ্বন্দ্ব ভুলে চন্দনাইশ উপজেলা চেয়ারম্যানে জসীম উদ্দিন আহমেদের সঙ্গে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। ৩ জুলাই (বুধবার) সকাল হতে দুপুর পর্যন্ত উপজেলার ভিডিও কনফেরেন্স রুমে অনুষ্ঠিত প্রথম মাসিক সমন্বয় সভায় যোগ দিয়ে একত্রতা পোষণ করেন তারা। উল্লেখ্য নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করার অজুহাত তুলে ষষ্ঠ উপজেলা পরিষদের গত ২৪ জুন আয়োজিত প্রথম সমন্বয় সভা বর্জন করেন ২ পৌর মেয়র ও ৮ ইউপি চেয়ারম্যান। এতে কোরাম সংকটের কারণে সভা স্থগিত করে পুনরায় ৩ জুলাই আহবান করা হয়। এই সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগমের সঞ্চালনায় সভার কার্যবিবরণী সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ পৌরসভার মেয়র মু. মাহাবুবুল আলম খোকা, দোহাজারী পৌরসভার মেয়র লোকমান হাকিম, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদ আকতার চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, চেয়ারম্যান যথাক্রমে বরকলের আবদুুর রহিম, হাশিমপুরের এড. খোরশেদ বিন ইসহাক, জোয়ারার আমিন আহমদ চৌধুরী রোকন, ধোপাছড়ির আবদুল আলীম, সাতবাড়িয়ার আহমদুর রহমান ভেট্টা, বৈলতলীর আবু সায়েম, বরমার  খোরশেদ আলম টিটুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। এ সময় সভার সভাপতি জসীম উদ্দীন আহমেদ উপজেলা পরিষদের সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রমে চন্দনাইশ উপজেলার সকল মেয়র ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যানদের সহযোগিতা কামনা করেন। সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে একসাথে কাজ করার জন্য ঐক্যবদ্ধ থাকার জন্য আহবান করেন। পরে মেয়র ও চেয়ারম্যানগণ নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জসীমউদ্দীন আহমদকে ফুলেল শুভেচ্ছা জানান ও ফুল দিয়ে বরণ করে নেন। মেয়র ও চেয়ারম্যানগণ চন্দনাইশ উপজেলার আইন শৃঙ্খলার স্বাভাবিক পরিবেশ এবং সার্বিক উন্নয়নমূলক কার্যক্রমে একসঙ্গে কার্যক্রম পরিচালনা করবেন বলে জানান। অপরদিকে সভা শেষে সকলেই বিভিন্ন কার্যক্রমে অংশ নেন। 


Tag
আরও খবর