বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

আদমদীঘির কোদবাউর-বিষ্ণুপুর সড়কে দুর্ভোগ : পাকাকরণের দাবি

আদমদীঘির কোদবাউর-বিষ্ণুপুর সড়কের বেহাল দশা।

বগুড়ার আদমদীঘির কোদবাউর-বিষ্ণুপুর গ্রামীণ কাঁচা সড়কে চলাচলে বেড়েছে জনদুর্ভোগ। গত কয়েক দিনের বৃষ্টিতে সড়কের মাটি ভিজে গর্ত সৃষ্টি হয়ে কাঁদা পানিতে একাকার হয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন ওই এলাকার চার গ্রামের যাতায়াতকারী প্রায় পাঁচ হাজার মানুষ। দুই বছর আগে দেড় কিলোমিটার এই কাঁচা সড়কের অর্ধেক অংশ কার্পেটিং করে চলাচলের উপযোগী করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। এরপর ওই কাঁচা সড়কের অবশিষ্ট অর্ধেক কার্পেটিং কাজ না হওয়ায় সামান্য বৃষ্টিতেই সড়কে কাঁদাপানিতে সয়লাব হয়ে চলাচলে সীমাহিন দুর্ভোগের শিকার হচ্ছেন জনগন। অবিলম্বে এই সড়কের বাকী অংশের পাকাকরণ কাজ করার দাবি এলাকাবাসী।

জানাযায়, আদমদীঘি উপজেলার সদর থেকে মাত্র আড়াই কিলোমিটার পূর্বে কোদবাউর-বিষ্ণুপুর, কোলাদীঘি ও পুশিন্দা গ্রামের মানুষ এই কাঁচা সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে থাকেন। ওই চার গ্রামের লোকজন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা জেলা, উপজেলা সদরসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের একমাত্র মাধ্যম এই সড়কটি। বর্ষা মৌসুমে সড়কে কাদামাটি ও খরা মৌসুমে ধুলোবালিতে সয়লাব হয়ে পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। গত ২০২১-২০২২ অর্থ বছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি দেড় কিলোমিটার ওই সড়কের ৭০০ মিটার কার্পেটিং কাজ করেন। অবশিষ্ট অর্ধেক কাঁচা এই সড়কটি পাকাকরণ করা হয়নি। বর্তমানে এই কাঁচা সড়ক দিয়ে যাতায়াত করা অটো, ভ্যান, রিক্সা, টমটম, মোটরসাইকেল, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ কৃষকের উৎপাদিত পন্য বাজারে নেয়ার সময় অসহনীয় দুর্ভোগে পড়তে হয়। বিষ্ণুপুর গ্রামের কৃষক শাহাজান আলী জানায়, বৃষ্টি হলে এ সড়ক দিয়ে চলতে খুব সমস্যা হয়। কাঁদাপানিতে জামাকাপড় নষ্ট হয়ে যায়। স্থানীয় ইউপি সদস্য গোলাম রব্বানী বলেন, এই সড়কটি অনেক পুরাতন। অবশিষ্ট অংশ পাকাকরণ না হওয়ায় জনগনের অনেক দুর্ভোগ হচ্ছে। এই জনগুরুত্বপূর্ণ সড়কটি অবিলম্বে পাকাকরণের দাবি জানায়।

আদমদীঘি উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা জানান, সড়কটির কিছু অংশ কার্পেটিং করা হলেও বাকী অংশটুকু পাকাকরণের জন্য তালিকা প্রেরণ করা হয়েছে। বরাদ্দ এলে পাকাকরণ করা হবে।

Tag
আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

৩ ঘন্টা ২৭ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

৩ ঘন্টা ৩৩ মিনিট আগে