হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

প্রকৌশলী অফিস ম্যানেজ করেই রাস্তার কাজে নিন্মমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ এলাকাবাসীর।



মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বড়পুকুরিয়া গ্রামের মোড় থেকে বাঁশখুর পর্যন্ত রাস্তা পাকাকরন কাজের শুরু থেকেই নিন্মমানের ইট, ইটের খোয়া ও বালুর ব্যাবহারের অভিযোগ করেছেন স্থানীয় গ্রামবাসীরা। এ নিয়ে স্থানীয় গ্রামবাসীরা প্রথমে বাঁধা দিলে কাজ বন্ধ রাখেন ঠিকাদারী প্রতিষ্ঠান। পরে পুনরায় কাজ শুরু করেন তারা। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, রাস্তার কাজে ব্যবহৃত নিন্মমানের সামগ্রী ব্যবহারের বিষয়ে ঠিকাদারের লোকজন ও উপজেলা প্রকৌশলী অফিসের লোকজনদের একাধিকবার অভিযোগ করেও লাভ হয়নি। তারা বলেন, উপজেলা প্রকৌশলী অফিসের কর্মকতার্দের ম্যানেজ করেই রাস্তার কাজে নিন্মমানের সামগ্রী ব্যবহার করছেন ঠিকাদার।

জানাগেছে, প্রায় ১ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে পাঁচবিবি উপজেলার বড়পুকুরিয়া গ্রামের মোড় থেকে বাঁশখুর পর্যন্ত  ২৬শ ৮৫ মিটার রাস্তা পাকাকরন কাজের বরাদ্দ পেয়েছেন মেসার্স যুব মজুমদার নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।
আর ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাস্তার কাজ শুরুর প্রথম থেকেই অভিযোগ করে আসছে স্থানীয় এলাকাবাসী।

স্থানীয় ৭নং কুসুম্বা ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক কমিটির কোষাধ্যক্ষ মো. ফরহাদ দেওয়ান বলেন, আমাদের গ্রামের যে রাস্তা পাকাকরন কাজ চলছে তাতে নিন্মমানের দুই নম্বর, তিন নম্বর ইটের খোয়া, ইটভাটা থেকে রাবিশ এনে রাস্তায় দেওয়া হচ্ছে। ঠিকাদারের লোকজন ও প্রকৌশলী অফিসের লোকজনদের কাছে আমরা অভিযোগ দিয়েও কাজ হয়নি। প্রকৌশলী অফিসের লোক আসলে সাইটে ডেকে নিয়ে টাকা দেয় তারা চলে যায়। সরকার টাকা দিচ্ছে, আমরা সঠিক কাজ চাই।

অভিযোগের বিষয়ে কিছুটা দায় স্বীকার করে মেসার্স যুব মজুমদার নামে ঠিকাদারী প্রতিষ্ঠানের নিজেকে অংশীদারের পরিচয় দিয়ে মো.মাহাবুব এলাহী বলেন, রাস্তায় কাজ শুরুরের দিকে স্থানীয়রা আপত্তি জানালে, আমরা তখন সরাসরি রাস্তায় পিকেট ইট নিয়ে এসে ভেঙে কাজ শুরু করেছি। তাছাড়া যেখানে যেখানে নিন্মমানের ইটের খোয়া ছিল, সেখান থেকে অপসারন করে ভালো খোয়া দেওয়া হয়েছে। কাজ এখন চলমান আছে, একটু উনিশ বিশ হতে পারে।

জানাগেছে, প্রায় ১ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে পাঁচবিবি উপজেলার বড়পুকুরিয়া গ্রামের মোড় থেকে বাঁশখুর পর্যন্ত  ২৬শ ৮৫ মিটার রাস্তা পাকাকরন কাজের বরাদ্দ পেয়েছেন মেসার্স যুব মজুমদার নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।
আর ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাস্তার কাজ শুরুর প্রথম থেকেই অভিযোগ করে আসছে স্থানীয় এলাকাবাসী।

পাঁচবিবি উপজেলা প্রকৌশলী মো. কাইয়ুমের মুঠোফোনে কল দিলে রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

Tag
আরও খবর