জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

শাজাহানপুরে ইউএনও সহায়তায় পরীক্ষা কেন্দ্রে ফিরলেন এক পরীক্ষার্থী

শাজাহানপুরে ইউএনও সহায়তায় পরীক্ষা কেন্দ্রে ফিরলেন এক পরীক্ষার্থী
মো. আল আমিন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ 
বগুড়ার শাজাহানপুরে একজন এইচএসসি/আলিম পরীক্ষার্থীকে তার পরিবার পরীক্ষাকেন্দ্রে আসতে বাধা দিচ্ছে এমন অভিযোগ পেয়ে মেয়েটির বাড়িতে ছুটেযান উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম।
মঙ্গলবার  (২ জুন) সকাল ৯টায় উপজেলার গোহাইল ইউনিয়েন খাদাশ গ্রামে এই ঘটনা ঘটে। 
ঘটনাস্থলে গিয়ে অভিযোগের ঘটনার সত্যতা পেয়ে তার অভিভাবকদের থেকে মুচলেকা নেওয়া হয় এই মর্মে যে তার পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সে বাবার বাড়ি থেকে পরীক্ষা দিবে এবং পরীক্ষা শেষে তাকে শ্বশুরবাড়ি প্রবেশে শ্বশুরবাড়ির কেউ বাধা প্রদান করবে না। 
এরপর সেই আলিম পরীক্ষার্থীকে সংগে নিয়ে ফুলতলা আহমাদিয়া মাদ্রাসায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন।
এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পাপিয়া সুলতানা, থানার উপপরিদর্শক পুলিশ সহ সঙ্গীয় র্ফোস, স্থানীয় মেম্বার ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। 
উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন উদারতা এবং শক্ত হস্তক্ষেপে আলিম পরীক্ষায় অংশ নিতে পেরেছেন সেই শিক্ষার্থী। তার জীবন থেকে একটি বছর মুছে যায়নি। এজন্য সেই শিক্ষার্থী  নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন।

Tag
আরও খবর