আক্কেলপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ লাখাইয়ে ৩৭ ঘন্টা পর নিখোঁজ ভারসাম্যহীন ফখরুদ্দিনের লাশ উদ্ধার,গ্রেফতার -০২। নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে মানবিক রাজনীতি করতে চান আকাশ জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দির পরিদর্শনে এমপি হাফেজ রবিউল বাশার সহায়তার নামে প্রতারণা, হাতিয়ে নেওয়া প্রায় ২ কোটি টাকা ফেরত পেতে আবারও মামলা নাগেশ্বরী ব্লাড ব্যাংক আয়োজনে তৃষ্ণার্ত মানুষদের মাঝে শরবত বিতরণ করা হয় না ফেরার দেশে চলে গেলেন সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বেনাপোলে বিএসএফের পুশইন চেষ্টা নস্যাৎ, সীমান্তে হাই অ্যালার্ট ‎দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগে আসছে নতুন গতি: চালু হচ্ছে নতুন ট্রেন দিনাজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে মাত্র ৬ ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু শাজাহানপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, অভিযুক্ত গ্রেফতার !! দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বিশ্ব দুগ্ধ দিবস পালিত মঠবাড়িয়ায় উদ্ধারকৃত দুই মরদেহের রহস্য উদঘাটন, মামালা দায়ের জয়পুরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-১ ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন

শ্রীমঙ্গলে অবৈধ বালু বোঝাই ট্রাকের ধাক্বায় প্রাণ গেলো শিশুসহ এক নারীর

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া


মৌলভীবাজারের শ্রীমঙ্গলেে অবৈধ বালুবাহী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে এক নারীর মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে সাদিয়া নামে আট বছরের এক শিশুর মৃত্যু হয়।

সোমবার (১ জুলাই) সন্ধা ৬টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের পাত্রীকুল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার পশ্চিম পাত্রীকুল এলাকার মৃত কলিম উল্লার মেয়ে পিয়ারা বেগম (৫৫) এবং উপজেলার আলিশারকুল এলাকার মৃত দুদু মিয়ার শিশু মেয়ে সাদিয়া আক্তার (৮)। 

এ ঘটনার পর অবৈধ বালু উত্তোলন বন্ধ করার দাবিতে এলাকাবাসী লাশ ঘিরে ওই রাস্তা রাত ১০ টা পর্যন্ত অবরোধ করে রেখে সড়কে বিক্ষোভ করেন।

খবর পেয়ে  শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

জানতে চাইলে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সুচিশ্রী সাহা দৈনিক দেশচিত্রকে জানান, দুর্ঘটনায় আহত সাদিয়া নামের এক শিশুকে মূমূর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। শিশুটির মাথায় এবং পায়ে প্রচণ্ড জখম হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। শিশুটি শ্বাস নিতে পারছিল না। অবস্থায় আশঙ্কাজনক থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেটে রেফার করা হয়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় দৈনিক দেশচিত্রকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় দুটি ট্রাক আটক করেছে পুলিশ। ঘাতক চালককে আটকের জন্য পুলিশের পক্ষ থেকে জোর চেষ্টা চালানো হচ্ছে। ওই দুটি ট্রাকের চালককের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও ওসি জানান।

ইউএনও মো. আবু তালেব জানান, দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন থেকে আর অবৈধভাবে কেউ বালুর ব্যবসা করতে পারবে না। জেলা প্রশাসকের সাথে আমি একটু আগে কথা বলেছি তিনি বলেন অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে এবং অবৈধ বালু ব্যবসা বন্ধে পদক্ষেপ নিতে।

উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায় দৈনিক দেশচিত্রকে বলেন বালু চোরদের বিরুদ্ধে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আরও খবর