সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

সাতক্ষীরা জেলা পরিষদের ৭নং ওয়ার্ডের ভোটগ্রহণ ২৭ জুলাই

সাতক্ষীরা জেলা পরিষদের ৭নং ওয়ার্ডের ভোটগ্রহণ ২৭ জুলাই

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরা জেলা পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য শূন্য পদে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ জুলাই।

জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মোঃ আতিকুল ইসলাম স্বাক্ষরিত পত্র সুত্রে জানা যায় জেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৬ এর বিধি ১০(৩) অনুযায়ী সাতক্ষীরা জেলা পরিষদের ৭ নং ওয়ার্ডের শূন্য পদে নির্বাচনের উদ্দেশ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।

ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৪ জুলাই , রিটানিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৫ জুলাই, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৬ থেকে ৮ জুলাই, আপিল নিষ্পত্তি ৯ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই, প্রতিক বরাদ্দ ১১ জুলাই ও ভোটগ্রহণের তারিখ ২৭ জুলাই । ভোট গ্রহণের সময়সীমা সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান মনোনয়নপত্র শ্যামনগর নির্বাচন অফিসে ও জেলা নির্বাচন অফিসে জমা দেওয়া যাবে।

জেলা পরিষদের ৭ নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৫৯ জন। উপজেলা পরিষদ হল রুমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইউপি চেয়ারম্যানবৃন্দ ও সদস্যবৃন্দ ভোট প্রদান করবেন।

উল্লেখ্য যে জেলা পরিষদের ৭ নং ওয়ার্ডের  নির্বাচিত সদস্য গাজী গোলাম মোস্তফা বাংলার পদত্যাগ জনিত কারণে পদটি শূন্য হয়।



Tag
আরও খবর