শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত শিশু ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী ব্যক্তি কারাগারে পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

বর্ষার জল।।জাকারিয়া আহমেদ

Jakaria Ahmed ( Contributor )

প্রকাশের সময়: 01-07-2024 07:33:54 am

ছবিটি উজিরপুর, বরিশালের সাতলা বিলের।যেটাকে শাপলার স্বর্গরাজ্য বলা হয়ে থাকে।


আষাঢ় এলে হয় শুরু

জৈষ্ঠ্যের পরে,

বিরতি মাঝে মাঝে

বৃষ্টি ঝড়ে।


বৃক্ষের পাতা সব

নুয়ে থাকে জলে,

ঝড়ে পড়ে বাতাসে

বৃষ্টির ছলে।


মেঘে ঢাকা আকাশে

গুড়িগুড়ি শব্দ,

প্রান্তর শূন্য সব

নীড়ে হয় জব্দ।


বিলে ভাসে সাদা হাঁস 

সন্ধ্যা হলে,

বাড়ি ফেরা ভুলে,ঘুরে

বর্ষার জলে।


পল্লীর পথ-ঘাটে

জমে থাকে জল,

সবুজের ছায়া পরে

জলে করে ছল।


চারিদিকে থৈথৈ 

বর্ষার পানি,

খাল-বিলে হেঁসে উঠে

শাপলা রাণী।


সবুজের মাঠে সব

ঘাসেদের দল,

বুক ছুঁয়ে থাকে সদা

বর্ষার জল।


মেঘে ডাকা দিন

আর ব্যাঙে ডাকা রাত,

রোদ নেই আলো নেই 

সপ্তাহের সাত।

আরও খবর

6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

২৩ দিন ১১ ঘন্টা ৪৯ মিনিট আগে


6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

২৭ দিন ৩ ঘন্টা ১১ মিনিট আগে






deshchitro-6a78e0324ad05-100826021650.webp
শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা

৬৬ দিন ২০ ঘন্টা ২১ মিনিট আগে