যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

পেনশনের টেনশনে কঠোর কর্মসূচি ঘোষণা বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের


সর্বজনীন পেনশনকে কেন্দ্র করে আগামী ১ থেকে ৭ জুলাই পর্যন্ত বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের কঠোর কর্মসূচি ঘোষণা করা হয়েছে। 

রবিবার( ৩০ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের পূর্বঘোষিত মানববন্ধন থেকে এই আন্দোলন কর্মসূচির ঘোষণা করা হয়।


মানববন্ধন থেকে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন দীর্ঘদিন যাবৎ দাবি জানিয়ে আসলেও সর্বজনীন পেনশন স্কীম বিধিমালা-২০২৩ এর প্রজ্ঞাপন হতে পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের অন্তর্ভুক্তি প্রত্যাহার না করে উপরোন্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্মকর্তাদের নিয়োগ ও পদোন্নতি/পদোন্নয়ন সংক্রান্ত অভিন্ন নীতিমালা সুপারিশ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন বলে আমরা সংবাদপত্রের মাধ্যমে জানতে পেরেছি। প্রকৃতপক্ষে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন অভিন্ন নীতিমালা সুপারিশ করার পূর্বে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সঙ্গে আলোচনা ও খসড়া উপস্থাপনের আশ্বাস দেয়। কিন্তু সকল অংশিজনকে উপেক্ষা করে একতরফা ভাবে অভিন্ন নীতিমালা সুপারিশ করেছেন। একই দেশে ভিন্ন ভিন্ন নিয়ম থাকতে পারে না।


মানববন্ধন থেকে ১লা জুলাই ২০২৪ থেকে ৪ঠা জুলাই ২০২৪ পর্যন্ত দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দেয়া হয়।

এছাড়া দাবি না মানলে আগামী ৭ই জুলাই থেকে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতি ঘোষণা করা হয়।

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সভাপতি মীর মোঃ মোর্শেদুর রহমানের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম হিরার সঞ্চালনায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত কর্মকর্তা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আরও খবর



6accfa678b4a8-121026091903.webp
এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

৫ দিন ২০ ঘন্টা ৩৮ মিনিট আগে