সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

শ্যামনগরে প্রকৌশলী জাকিরকে অপসারণ ও ঠিকাদারের লাইন্সেস বাতিলের দাবী

শ্যামনগরে প্রকৌশলী জাকিরকে অপসারণ ও ঠিকাদারের লাইন্সেস বাতিলের দাবী

রনজিৎ বর্মন শ্যামনগরউপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রকৌশলী জাকির হোসেনকে অপসারণ ও ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মোহনা এন্টারপ্রাইজের লাইন্সেস বাতিলের দাবীতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করেছেন উপজেলা প্রশাসনে কর্মরত কর্মচারীরা।

রবিবার (৩০জুন) সকালে শ্যামনগর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা মাসিক সমন্বয় সভা চলাকালিন সময়ে উপজেলা নির্বাহী অফিসার নজিবুল আলমের নিকট এ স্বারকলিপি প্রদান করা হয়।

স্বারকলিপিতে বলা হয় গত ২৭ জুন বৃহস্পতিবার বিকাল অনুমান ৩টার সময় উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের দ্বিতীয় তলায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের উপর উপজেলা প্রকৌশলী জাকির হোসেনের মারমুখি আচরণ ও তার প্রত্যক্ষ নির্দেশে মারধোর করেন  ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মোহনা এন্টারপ্রাইজের প্রোপাইটার এম এ এইচ টুমু।

স্বারকলিপিতে আরও বলা হয় সহকারী প্রশাসনিক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন দাপ্তরিক প্রয়োজনীয় বিষয়ে কথা বলার সময় তিনি উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রকৌশলীকে কথা বলার কথা বলেন। প্রতিউত্তরে তিনি  বলেন কিসের ইউএনওর সাথে কথা বলব। এ সময়ে প্রকৌশলীর সাথে থাকা মেসার্স মোহনা এন্টারপ্রাইজের ঠিকাদার সহকারী প্রশাসনিক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনকে মারধোর করেন।

স্বারকলিপিতে সরকারি কর্মচারীকে মারধোর করা ও দুনীতির জন্য উপজেলা প্রকৌশলী জাকির হোসেনকে অপসারণ ও মেসার্স মোহনা এন্টারপ্রাইজের ঠিকাদারের লাইন্সেস বাতিলের অনুরোধ করা হয়।

স্বারকলিপির দাবীর প্রতি সমর্থন জানিয়ে স্বাক্ষর করেছেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের এএও আব্দুল্লাহ আল মামুন, ডিএও মোঃ মইনুর রহমান, অফিস সহকারী স্বপন কুমার ঘোষ, শেখ অরিফুল ইসলাম,উপজেলা পরিষদের সিএ আকবর হোসেন প্রমুখ কর্মচারীবৃন্দ।

ছবি- শ্যামনগর উপজেলা প্রশাসনের কর্মচারীবৃন্দ ইউএনওর মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান ।



 


Tag
আরও খবর