হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

ইসলামপুরে দলবেঁধে এক তরুণীকে চার বন্ধুর ধর্ষণ

 

জামালপুরের ইসলামপুর উপজেলায় ১৬ বছর বয়সী এক তরুণীকে গণধর্ষণের শিকার হওয়ার রেশ কাটতে না কাটতেই আরেক তরুণী গণধর্ষণের শিকার হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৯ জুন)  বিকেলে জামালপুর জেনারেল হাসপাতালে ভুক্তভোগী ১৫ বছর বয়সী ওই তরুণীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে।

এর আগে গত বুধবার (২৬ জুন) রাত ৮টার দিকে ইসলামপুর পৌর শহরের রৌহারকান্দা ব্রিজ এলাকায় বেড়াইতে গিয়ে একটি কাঠের বাগানে ডেকে নিয়ে চার বন্ধু মিলে পালাক্রমে ধর্ষণ করে ওই তরুণকে।

এ ঘটনায় গতকাল শনিবার বিকেলে ভুক্তভোগী ওই তরুণীর মা বাদি হয়ে ইসলামপুর থানায় চারজনের নামোল্লেখে মামলা করেছেন। 

মামলার আসামিরা হলো, পৌর শহরের গাওকুড়া দর্জিপাড়া এলাকার বাসিন্দা মমিনুলের ছেলে মাহিন রহমান জুবাই (১৮), সোনা আলীর ছেলে বাবু (২৮), সুরুজের ছেলে রাকিব (২০) এবং ভেঙ্গুড়া সর্দারবাড়ী মোড় এলাকার পিন্টুর ছেলে মাহফুজ (২০)। মামলার দায়ের পর থেকে আসামিরা আত্মগোপনে চলে গেছে।


স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই তরুণী স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে বর্তমানে বাবার বাড়িতে থেকে সাংসারিক কাজে সহযোগিতা করে আসছে। গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে বসতবাড়ি থেকে এক কিলোমিটার দূরে রৌহারকান্দা ব্রিজ এলাকায় বেড়াইতে যায় ওই তরুণী। এসময় আসামি মাহিন রহমান জুবাই বেড়ানোর কথা বলে ওই তরুণীকে পৌর শহরের একটি কাঠের বাগানে নিয়ে যায়। সেখানে আসামি বাবু মোবাইল ফোনের মাধ্যমে আসামি রাকিব এবং মাহফুজকে কল করে ঘটনাস্থলে নিয়ে আসে। এক পর্যায়ে কোনো কিছু বুঝে উঠার আগেই আসামি মাহিন ধাক্কা মেরে ওই তরুণীকে মাটিতে ফেলে দিলে বাবু তাঁর পরিহিত পায়জামা ও উড়না খুলে ফেলে। এসময় ওই তরুণী চিৎকার করলে আসামি মাহিন মুখ চেপে ধরে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে বাবু, রাকিব এবং মাহফুজ পর্যায়ক্রমে জোরপূর্বকভাবে ধর্ষন করে ওই তরুণীকে। এতে ওই তরুণীর শারীরিক অবস্থা শোচনীয় পর্যায়ে গেলে বেকায়দা পড়ে ধর্ষণকারীরা। পরে রাত ৯টার দিকে ওই তরুণীকে তাঁর বাবার আমার বাড়ির সামনে রেখে চলে যায় আসামি বাবু। প্রথমে লোকলজ্জার ভয়ে ঘটনাটি পরিবারের লোকজনের সঙ্গে গোপন করে ওই তরুণী। ক্রমেই মানষিক অবস্থা অবনতি হওয়ায় পারিবারের লোকজন ওই তরুণীকে সন্দেহ করে। এক পর্যায়ে ঘটনার ভুক্তভোগী ওই তরুণী ঘটনার আদিঅন্ত খুলে বলে পরিবারের লোকজনকে। 


উল্লেখ্য, গত ১৯ এপ্রিল রাত ৯টার দিকে উপজেলার বেলগাছা ইউনিয়নের যমুনার দুর্গম অঞ্চলে গণধর্ষণের শিকার হন নবম শ্রেণিতে পড়ুয়া ১৬ বছর বয়সী এক তরুণী। ঘটনার ১৫ দিন পর ৫ মে ভুক্তভোগী ওই তরুণীর বাবা বাদি হয়ে চারজনের নামোল্লেখে ইসলামপুর থানায় মামলা দায়ের করার ঘণ্টাখানেকের মধ্যে প্রধান আসামি ওই ইউনিয়নের শিলদহ গ্রামের মুনতাজের ছেলে সাদিককে (২৪) গ্রেপ্তার করে পুলিশ। পরে কয়েক দিনের মধ্যে সহযোগী আসামি একই এলাকার সোবহানের ছেলে শিপন (১৯), সিদ্দিক মোল্লার ছেলে ইব্রাহিম (২৫) এবং আরমান আলীর ছেলে ইউসুফ আলীকে (২০) গ্রেপ্তার করে পুলিশ। 


ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার বলেন, 'গণধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত। এর আগে গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার আসামিরা গণধর্ষণের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। বর্তমানে গ্রেপ্তাররা কারাগারে রয়েছে। গণধর্ষণের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীরা যত ফন্দিই আঁটুক না কেনো, তারা পার পাবে না।'

আরও খবর