জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ দেশ সেরা বালক তাহমিন ইসলাম আদিব কে সংবর্ধনা

Md Tanvir al islan ( Contributor )

প্রকাশের সময়: 29-06-2024 03:52:13 pm

জাতীয় শিক্ষা পদক ২০২৪

প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ দেশ সেরা বালক তাহামিন ইসলাম আদিব কে  ময়মনসিংহের  গৌরীপুরে শুক্রবার (২৮ জুন) সংবর্ধিত করা হয়েছে।


কলতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে চন্দপাড়া মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে বর্ণমালা কিন্ডার গার্টেনের সহযোগিতায় শাপলা ও পিএস প্রস্তুতি ক্যাম্পে  এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত হলেন  প্রাথমিক শিক্ষা পদকে ভূষিত তাহমিন ইসলাম আদিব,

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দপাড়া মুক্ত স্কাউটগ্রুপের সভাপতি ও কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শাহ মো. জিয়াউল হক। সঞ্চালনা করেন সম্পাদক বিদ্যুৎ কুমার নন্দী ও উপজেলা কাব লিডার নয়ন কুমার দাস।

প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় রোভার লিডার প্রতিনিধি প্রফেসর মো. লুৎফর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কাউটস্ ময়মনসিংহ অঞ্চলের ডিআরসি (উন্নয়ন) মনিকা পারভীন, ময়মনসিংহ রয়েল মিডিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম, অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম. নূরুল ইসলাম, ইসলামাবাদ সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক, গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, কলতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহসিন মিয়া, স্কাউটয়ে ইমাম হোসেন, কাব স্কাউট লিডার চামেলী রানী ধর প্রমুখ।

আরও খবর